প্রেমিকার সঙ্গে অভিমান করে, ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের আত্মহত্যা

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ১৪, ২০২৩ | ৩:৪১
Link Copied Successfully!

গাজীপুরের শ্রীপুরে প্রেমিকার সঙ্গে অভিমান করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যা করেছেন রনি আহমেদ (২২) নামে এক যুবক।

নিহত রনির বাবা শফিকুল ইসলাম বলেন, প্রতিদিনের ন্যায় আমার ছেলে রাতে আমাদের সঙ্গে খাবার খেয়ে ঘুমাতে যায়। সকালে অফিসের জন্য ডাকতে গিয়ে দেখি আমার ছেলের লাশ।

ফেসবুকের স্ট্যাটাস ও প্রেমিকার সঙ্গে অভিমানের বিষয়ে জানতে চাইলে তার বাবা বলেন, রনি আমাদের এলাকার একটি মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্কের কথা কিছু দিন আগে আমাকে জানায়। আমি আমার আত্মীয়দের দিয়ে ওই মেয়ের অভিভাবকের কাছে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু তারা আমার ছেলের সঙ্গে  বিয়ে দেবে না বলে ফিরিয়ে দিয়েছে। আমি শুধু এটুকুই জানি। তবে এ মৃত্যুর বিষয়ে কারও বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, রনি দীর্ঘদিন ধরে পাশের এলাকার এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক করার চেষ্টা চালিয়ে আসছিল। কিন্তু মেয়েটি পরিবারের কারণে রাজি না হওয়ায় রনি অভিমান করে। গত ৬ জানুয়ারি ওই মেয়ের অন্যত্র বিয়ে হয়ে যায়। এর পর থেকে রনি মানসিকভাবে বিচলিত হয়ে পড়েন।

তার RS Rony Ahmed  ফেসবুক আইডি থেকে পোস্ট করেন, ‘০৬.০১.২০২৩ তারিখটা আজীবন মৃত্যুর আগ পর্যন্ত অন্তরে গাঁথা থাকবে’।

সর্বশেষ শুক্রবার রাতে তিনি তার ফেসবুক টাইম লাইনে লেখেন— ‘আর কখনো কারও কাছে কিছু চাইব না। সবাই ভালো থাইকেন। আর আমার জন্য দোয়া কইরেন। আর হয়তো কোনো পোস্ট করা হবে না’।

বিজ্ঞাপন

এ ব্যাপারে উপজেলার চকপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিন্টু মোল্লা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পেরেছি প্রেমিকার সঙ্গে অভিমান করে রনি আত্মহত্যা করেছেন। এ বিষয়ে  নিহত পরিবারের কোনো অভিযোগ না থাকায় তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত