বকশিশ না দেওয়ায় জোটেনি ট্রলি, বিনা চিকিৎসায় নারীর মৃত্যু

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ১২, ২০২৩ | ৬:০১
Link Copied Successfully!

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ট্রলি না পেয়ে সড়ক দুর্ঘটনায় আহত এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের জরুরি বিভাগে জড়ো হয়ে এ অভিযোগ করেন নিহতের স্বজনরা। মারা যাওয়া ওই নারীর নাম মনোয়ারা বেগম (৫০)। তিনি নগরীর উত্তর আমানতগঞ্জ এলাকার বাসিন্দা।

নিহতের স্বজনরা জানান, দুপুরে রাস্তা পার হয়ে বাসায় ফেরার সময় একটি ট্রাক মনোয়ারা বেগমকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় দুপুরে পৌনে ১টার দিকে তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

বিজ্ঞাপন

কামরুল বলেন, বকশিশ না পেয়ে ট্রলিম্যানরা ১৭ মিনিট তালবাহানা করে। আমাদের যদি ১৭ মিনিট অপেক্ষা করতে না হতো তাহলে হয়তো আমার নানি চিকিৎসা পেতেন।

আরেক স্বজন সেলিম বলেন, ট্রলিম্যান ২০০ টাকা না পেয়ে রোগীকে ট্রলিতে তুলতেই দেয়নি। এই সিন্ডিকেটের কারণে বিনা চিকিৎসায় আমাদের রোগী মারা গেছে। আমরা চাই এই সিন্ডিকেটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।

হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক গোলাম মোস্তফা বলেন, অভিযোগের বিষয়ে আমি জানি না। তবে রোগীকে আমি ট্রলিতেই পেয়েছি। তাছাড়া মনোয়ারা বেগম নামে ওই রোগীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা।

বিজ্ঞাপন

এদিকে দুর্ঘটনার বিষয়ে নগরীর কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর মুকুল বলেন, দুর্ঘটনার পরপরই বালুর ট্রাক ও চালককে আটক করা হয়েছে। চালকের বিরুদ্ধে সড়ক ও পরিবহন আইনে মামলার প্রস্তুতি চলছে। নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত