ফরিদগঞ্জে ১৫ দিনের জন্য আমরণ অনশন স্থগিত করল অসহায় পরিবার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ৬, ২০২৩ | ৭:৩৩
Link Copied Successfully!

অবশেষে প্রশাসনের আশ্বাসে টানা আমরণ অনশন স্থগিত করেছে ফরিদগঞ্জের অসহায় পরিবারের সদস্যরা। বৃহম্পতিবার রাতে স্থানীয় অফিসার্স ক্লাবে ইউএনওর সাথে দীর্ঘ বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয় ভুক্তভোগী পরিবারটি।

পৈত্রিক সম্পত্তি রক্ষা, হামলার ঘটনায় পুলিশ ব্যবস্থা এবং ১৪৫ ধারা দায়েরকৃত মামলায় উপজেলা ভূমি অফিস কর্তৃক প্রদানকৃত রিপোর্ট প্রত্যাহারের দাবীতে গত ২ জানুয়ারি থেকে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে শেখ ফরিদ তার পরিবারের সদস্যদের আমরণ অনশনে বসে।

গত দুই বছর ধরে সম্পত্তিগত বিরোধ নিয়ে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের রুস্তমপুর গ্রামের অনশনকারী শেখ ফরিদ মৃধা ও ফয়েজ মৃধা পরিবারের সাথে ঢাকার মুগদা থানার আওয়ামী লীগের সাবেক সম্পাদক মোশারফ হোসেন বাহার গংদের সাথে সম্পত্তি নিয়ে বিরোধ চলছে।

বিজ্ঞাপন

শেখ ফরিদ জানান, তাদেরকে অন্যায় ভাবে পৈত্রিক ভিটে মাটি থেকে উচ্ছেদের পাঁয়তারার অংশ হিসেবে তাদের উপর গত দুই বছর ধরে ধারাবাহিক ভাবে হামলা, ভাংচুর এবং দখলের চেষ্টা চললেও তারা প্রশাসন ও পুলিশের থেকে বাস্তবিক অর্থে কোন সহযোগিতা পাননি। ১৫দিনের মধ্যে বিষয়টির সুরাহার লক্ষ্যে আমরণ অনশন স্থগিত করেন তারা।

বৃহস্পতিবার রাতে ওই বৈঠকে ইউএনও ছাড়াও থানার ওসি আবদুল মান্নান, ওসি (তদন্ত) প্রদীপ মণ্ডল, রূপসা উত্তর ইউপি চেয়ারম্যান কাউছারুল আলম কামরুল, ভূমি অফিসের সার্ভেয়ার আবু বকর সিদ্দিকী, প্রেসক্লাব সম্পাদক আব্দুস ছোবহান লিটন , সিনিয়র সাংবাদিক আবু হেনা মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা