ছোট ভাইয়ের জানাজায় এসে মারা গেলেন বড় ভাই

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ৫, ২০২৩ | ৫:১৫
Link Copied Successfully!

মুন্সীগঞ্জ থেকে গাজীপুরের শ্রীপুরে ছোট ভাইয়ের জানাজা পড়তে এসে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। একই পরিবারে দুই ভাইয়ের মৃত্যুতে শোক নেমে এসেছে স্বজনদের মাঝে।

বৃহস্পতিবার বেলা ১১টায় শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

ছোট ভাই জালাল উদ্দিন (৬৫) মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার কলমা গ্রামের সুলতান শেখের ছেলে। তিনি দীর্ঘদিন যাবত গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তায় ইলেকট্রনিক্স ব্যবসা করতেন। আর বড় ভাই জামাল শেখ (৭০) দীর্ঘদিন যাবত পুরান ঢাকায় কাপড়ের ব্যবসা করতেন।

বিজ্ঞাপন

স্বজন শওকত আলী জানান, ৬৫ বছর বয়সী জালাল উদ্দিন গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় মাওনা চৌরাস্তায় নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে রাতেই মুন্সীগঞ্জের লৌহজং থেকে রওনা হন বড় ভাই জামাল শেখ। রাতে তিনি ঢাকায় অবস্থান করে সকাল সাড়ে ১০টায় ছোট ভাইকে শেষ দেখা দেখতে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় তার বাড়িতে যান। ছোট ভাইয়ের মুখ দেখা মাত্রই জামাল মাটিতে ঢলে পড়েন। স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। স্বজনদের ধারণা দুই ভাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

শ্রীপুর পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. আলী আজগর বলেন, ছোট ভাইয়ের জানাজায় অংশ নিতে এসে বড় ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জালাল উদ্দিন খুব ভালো মানুষ এবং সফল ব্যবসায়ী ছিলেন। আমরা তার রূহের আত্মার মাগফেরাত কামনা করছি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত