বন্ধুর বাড়িতে গিয়ে কিশোরীর রহস্যজনক মৃত্যু, গায়ে আঘাতের চিহ্ন

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ৪, ২০২৩ | ৫:১০
Link Copied Successfully!

মুন্সীগঞ্জে বন্ধুর বাড়িতে জেসিকা (১৬) নামে এক কিশোরীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

জেসিকা জেলা শহরের সরকারি এভিজেএম বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ও সদর উপজেলার কেওয়ার এলাকার সেলিমের মেয়ে। সে মায়ের সঙ্গে শহরের কোটগাঁও এলাকায় ভাড়া বাসায় থাকত।

বিজ্ঞাপন

নিহতের পরিবারের দাবি, বিজয় নামে এক প্রতিবেশী বন্ধুর বাড়িতে গেলে জেসিকাকে হত্যার চেষ্টা করা হয়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে রেখে পালিয়ে যায় বিজয়। জেসিকার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

জেসিকার ভাই জিদান জানান, মঙ্গলবার বিকালে বাড়ি থেকে ঘুরতে বের হয় জেসিকা। সন্ধ্যা পর্যন্ত সে বাড়িতে ফেরেনি। পরে ৬টার দিকে হাসপাতাল থেকে প্রতিবেশী বিজয় ফোন দিয়ে বলে— জেসিকার অবস্থা খারাপ, সে ছাদ থেকে লাফ দিয়েছে। আমরা হাসপাতালে যাওয়ার পর বিজয় চলে যায়। পরে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার পথে জেসিকার মৃত্যু হয়।

তিনি বলেন, এটি হত্যাকাণ্ড। ওরা আমাদের বলছে— ছাদ থেকে লাফ দিয়েছে, আর হাসপাতালে জানিয়েছে পড়ে গেছে। এ ছাড়া জেসিকার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

বিজ্ঞাপন

জেসিকার মা বলেন, আমার মেয়েকে ডেকে নিয়ে নির্যাতন করে মেরে ফেলেছে বিজয়। আমি এ হত্যার বিচার চাই।

মুন্সীগঞ্জ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শৈবাল বসাক বলেন, মঙ্গলবার সন্ধ্যায় জেসিকা নামে এক কিশোরীকে হাসপাতালে নিয়ে আসেন ২০ থেকে ২১ বছর বয়সি একটি ছেলে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছিল। পরে রাত ৮টার দিকে ওই কিশোরীর মরদেহ হাসপাতালে আনা হয়। তার মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি বলেন, জেসিকা পাঁচতলা ছাদ থেকে পড়ে গেছে বলে জানান হাসপাতালে আনা ছেলেটি। তবে এমন ঘটনা হলে রোগীর মাথায় রক্তক্ষরণের চিহ্ন থাকত, যা এ রোগীর ছিল না।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্ডার খায়রুল ইসলাম বলেন, হাসপাতাল থেকে মরদেহ পেয়েছি, তদন্ত চলছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত