বাঁচার জন্য রক্ত নিতে এসে বাসের ধাক্কায় প্রাণ গেল শিশু আরাফাতের

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ২, ২০২৩ | ৩:৫১
Link Copied Successfully!

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় মিনিবাসের ধাক্কায় আরাফাত ইসলাম(৫) নামের এক শিশু মারা গেছে।

সোমবার সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।

আরাফাত মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার চর বাউসিয়া বড়কান্দি গ্রামের শরিফ মিয়ার একমাত্র ছেলে।

বিজ্ঞাপন

শিশুটির মা আয়রিন আক্তার বলেন, জন্মের তিন বছর পর আরাফাতের থ্যালাসেমিয়া রোগ ধরা পড়ে। এরপর গত দুই বছর যাবৎ প্রতি মাসে এক ব্যাগ করে রক্ত দেওয়ার প্রয়োজন হতো। এ জন্য প্রতি মাসে ঢাকার শান্তিনগরে থ্যালাসেমিয়া ফাউন্ডেশন হাসপাতালে রক্ত দেওয়ার জন্য আরাফাতকে নিয়ে আসেন। আজ সকালেও মা আইরিন শিশুসন্তানকে নিয়ে মুন্সিগঞ্জ থেকে ঢাকায় আসছিলেন। পথে কাজলা হানিফ ফ্লাইওভার টোলপ্লাজার পাশে নামেন। সেখানে রাস্তার পাশে দাঁড়িয়ে প্রস্রাব করছিল শিশুটি। পাশেই দাঁড়িয়েছিলেন মা। তখন একটি মিনিবাস পেছন থেকে শিশুটিকে ধাক্কা দেয়।

শিশুটির বাবা শরিফ মিয়া বলেন, খবর পেয়ে তাকে সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়। সেখানে সে মারা যায়। এই ঘটনায় শরিফ মিয়া বাসচালকের কঠোর শাস্তি দাবি করেছেন।

এদিকে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক আখতার হোসেন বলেন, কাজলা টোলপ্লাজার পাশে ফিটনেসবিহীন একটি মিনি বাসের ধাক্কায় শিশুটির মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয় এবং চালককে আটক করা হয়।

বিজ্ঞাপন

স্বজনেরা বলেন, শিশুটিকে সবে গ্রামের ৮১নং চর বাউসিয়া বড়কান্দি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে ভর্তি করা হয়েছিল। তার বাবা রাজধানীর ধোলাইখালে একটি দোকানে চাকরি করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত