ড্রাইভিংয়ের সময় ঘুমিয়ে পড়েছিলেন ঋষভ পন্থ; সারা শরীরে মারাত্মক জখম!

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ৩০, ২০২২ | ৪:৫৭
Link Copied Successfully!

সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ভারতের তরুণ উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ। সদ্যই বাংলাদেশ সফর শেষে দেশে ফিরে তিনি নিজের বাড়ি উত্তরাখণ্ডে যাচ্ছিলেন। শুক্রবার ভোরে উত্তরাখন্ডের নিজ শহর রুর্কির কাছাকাছি তার ব্যক্তিগত গাড়িটি দুর্ঘটনায় পতিত হয়। সেখান থেকে উদ্ধারকারীরা তাকে প্রথমে রুর্কি সিভিল হাসপাতালে নিয়ে যায়।

সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে নেওয়া হয় দেরাদুনের একটি হাসপাতালে।

কীভাবে দুর্ঘটনায় পড়লেন পন্থ? এ বিষয়ে পুলিশের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো। হরিদ্বার গ্রামীণ শাখার এসপি স্বপন কিশোর সিং বলেছেন, ‘দুর্ঘটনার সময় বিকট একটা আওয়াজ হয়েছিল। গ্রামের লোকজন এবং স্থানীয় পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায়। কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে দেরাদুনের বড় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। পন্থের কপালে, হাতে এবং ডান হাঁটুতে আঘাত লেগেছে। তার জ্ঞান আছে এবং কথা বলতে পারছেন। ‘

বিজ্ঞাপন

উত্তরাখণ্ড পুলিশের ডিরেক্টর জেনারেল অশোক কুমার বলেছেন, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থের মার্সিডিজ বেঞ্জ গাড়িটি দুর্ঘটনায় পড়ে। গাড়িটিতে তিনি একাই ছিলেন। রুর্কির কাছে মোহাম্মেদপুর জট নামক জায়গায় এই দুর্ঘটনা ঘটে। পন্থ যা বলেছেন, গাড়ি চালানোর সময় তার তন্দ্রার মতো হয়েছিল। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি আঘাত করে ডিভাইডারে এবং আগুন ধরে যায়। ‘

ডিভাইডারে আঘাত করার পর তরুণ ক্রিকেট তারকার দামি গাড়িটি উল্টে যায়। কয়েকমুহূর্ত পরই জ্বলে ওঠে আগুন। জানালার কাঁচ ভেঙে বাইরে বেরিয়ে পান্ত কোনোরকমে জীবন বাঁচান। আশেপাশের লোকজন এগিয়ে এলে ঋষভ নিজের পরিচয় দিয়ে তাকে উদ্ধার করতে অনুরোধ করেন। সাথে সাথেই তাকে হাসপাতালে নেওয়া হয়। পন্থ নিজের উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে গাড়ি থেকে বেরিয়ে যান বলেই আরও বড় দুর্ঘটনা ঘটেনি। শরীরে অনেক জখম হলেও আপাতত তিনি বিপদমুক্ত।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত