বাড়ছে পেঁয়াজের দাম, চড়া ব্রয়লার মুরগি সয়াবিন তেলও

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ৩০, ২০২২ | ৩:০০
Link Copied Successfully!

সরবরাহ পর্যাপ্ত থাকার পরও রাজধানীর খুচরা বাজারে পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে। নিত্যপ্রয়োজনীয় এ পণ্যটি সপ্তাহের ব্যবধানে কেজিতে ৫ টাকা বেড়ে বিক্রি হয়েছে।

এছাড়া সপ্তাহের ব্যবধানে সয়াবিন তেল ও ব্রয়লার মুরগির দাম বেড়েছে। পাশাপাশি বেড়েছে হলুদ, জিরা, দারুচিনি, লবঙ্গ, এলাচ, ধনে ও তেজপাতার দাম। বৃহস্পতিবার রাজধানীর কাওরান বাজার, নয়াবাজার ও মালিবাগ কাঁচাবাজার ঘুরে এসব তথ্য জানা গেছে। বিক্রেতারা জানান, এদিন প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৪৮-৫০ টাকা।

যা সাত দিন আগেও ৪৫ টাকা ছিল। প্রতি কেজি আমদানি করা পেঁয়াজ বিক্রি হয়েছে ৪৫ টাকা। যা আগে ৪০ টাকায় বিক্রি হয়েছে। দাম বাড়ার কারণ হিসাবে নয়াবাজারের বিক্রেতা খালেক বলেন, পাইকারি বাজারে সরবরাহে কোনো ঘাটতি নেই। তারপরও তারা দাম বাড়িয়েছে। যে কারণে বাড়তি দরে এনে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

বিজ্ঞাপন

বাজারের মুদি বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে-প্রতি লিটার খোলা সয়াবিন বিক্রি হয়েছে ১৮০ টাকা। যা সাত দিন আগে ১৭০ টাকা ছিল। তবে সরকারের পক্ষ থেকে খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৬৭ টাকা দরে বিক্রির নির্দেশ দেওয়া আছে। এছাড়া প্রতি লিটার বোতলজাত সয়াবিন বিক্রি হয়েছে ১৯০ টাকা, যা সরকারের পক্ষ থেকে ১৮৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

কাওরান বাজারের মুদি বিক্রেতা জাকির বলেন, ডিলাররা দাম বাড়িয়ে বিক্রি করলে আমরাও বেশি দরে বিক্রি করতে বাধ্য। কারণ বেশি দামে কিনলে আমাদের বেশি দামে বিক্রি করতে হবে। তবে সরকারের পক্ষ থেকে সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে, যা এখনো ডিলার ও মিল মালিকদের জন্য কার্যকর হয়নি। তারা দাম কমালে খুচরা পর্যায়ে কমবে।

এদিকে বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১৫৫ টাকা। যা সাত দিন আগে ১৫০ টাকায় বিক্রি হয়েছে। প্রতি কেজি জিরা ৫৭০ টাকায় বিক্রি হয়েছে। যা আগ ৫৫০ টাকা ছিল। প্রতি কেজি দারুচিনি বিক্রি হয়েছে ৫২০ টাকা, সাত দিন আগে ৫০০ টাকায় বিক্রি হয়েছে।

বিজ্ঞাপন

প্রতি কেজি লবঙ্গ ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে। যা আগে ১ হাজার ৪০০ টাকা ছিল। কেজিতে ১০ টাকা বেড়ে প্রতি কেজি ধনে ১৬০-১৭০ টাকায় বিক্রি হয়েছে। এছাড়া প্রতি কেজি তেজপাতা বিক্রি হয়েছে ২০০ টাকা। যা এক সপ্তাহ আগে ১৭০ টাকা ছিল।

Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত