সাত দিনে কমেছে চাল-ডাল ময়দাসহ নয় পণ্যের দাম

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ২৬, ২০২২ | ৩:৩৮
Link Copied Successfully!

রাজধানীর খুচরা বাজারে সাত দিনের ব্যবধানে কমেছে নয় পণ্যের দাম। পণ্যগুলো হলো-সব ধরনের চাল, মশুর ডাল, ময়দা, পেঁয়াজ, আমদানি করা আদা, ছোলা, তেজপাতা, জিরা ও দারুচিনি। তবে এ সময়ের ব্যবধানে দেশি ও আমদানি করা রসুনের দাম বেড়েছে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) দৈনিক খুচরা বাজারের পণ্যমূল্য তালিকার সর্বশেষ (রোববার) প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। রাজধানীর কাওরান বাজার, শাহজাহানপুর, মালিবাগ কাঁচাবাজার, মহাখালী বাজারসহ মোট ১২টি খুচরা বাজারের পণ্যমূল্য নিয়ে এ প্রতিবেদন তৈরি করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে-সাত দিনের ব্যবধানে প্রতি কেজি সরু চালের দাম কমেছে শূন্য দমশিক ৭৩ শতাংশ, মাঝারি আকারের চালের দাম কমেছে ২.৬১ শতাংশ, মোটা জাতের চালের দাম কমেছে ১.৯৪ শতাংশ। পাশাপাশি প্রতি কেজি বড় দানার মশুর ডালের দাম কমেছে ২.৩৮ শতাংশ ও মাঝারি দানার মশুর ডালের দাম কমেছে ৩.৯২ শতাংশ। এ ছাড়া প্রতি কেজি খোলা ময়দার দাম কমেছে ২ শতাংশ। প্রতি কেজি পেঁয়াজের দাম কমেছে সর্বোচ্চ ২৫ শতাংশ, আমদানি করা আদা ৭.৬৯ শতাংশ, ছোলা ২.৮৬ শতাংশ, তেজপাতা ৩.২৩ শতাংশ, জিরা ১.৮৭ ও দারুচিনির দাম ১.০৬ শতাংশ কমেছে।

সরকারি এ সংস্থার মুখপাত্র হুমায়ুন কবির বলেন, টিসিবির পক্ষ থেকে নিজস্ব জনবল দিয়ে প্রতিদিন রাজধানীর বেশ কয়েকটি খুচরা বাজার সরেজমিন পরিদর্শন করে পণ্যের দাম নিয়ে একটি তালিকা তৈরি করা হয়। সেখানে সপ্তাহ, মাস ও বছরের ব্যবধানে পণ্যের দাম কমা বা বাড়ার চিত্র দেখানো হয়। সে মোতাবেক এই তালিকা তৈরি করা হয়েছে।

বিজ্ঞাপন

টিসিবির তথ্য মতে, প্রতি কেজি সরু চাল বিক্রি হয়েছে ৫৮ থেকে সর্বোচ্চ ৭৮ টাকা, যা সাত দিন আগে ৬২-৭৫ টাকা ছিল। প্রতি কেজি মাঝারি আকারের চাল মানভেদে বিক্রি হয়েছে ৫২-৬০ টাকা, যা সাত দিন আগে ৫৫-৬০ টাকায় বিক্রি হয়েছে। প্রতি কেজি মোটা চাল বিক্রি হয়েছে ৪৬-৫৫ টাকা, যা এক সপ্তাহ আগে ৪৮-৫৫ টাকায় বিক্রি হয়েছে। পাশাপাশি প্রতি কেজি মাঝারি আকারের মশুর ডাল ১২৫ টাকায় বিক্রি হয়েছে, যা সাত দিন আগে ১৩০ টাকা ছিল। প্রতি কেজি খোলা ময়দার দাম তিন টাকা কমে ৭২ টাকায় বিক্রি হয়েছে। প্রতি কেজি দেশি পেঁয়াজ ১০ টাকা কমে ৪৫ টাকায় বিক্রি হয়েছে। আমদানি করা পেঁয়াজ কেজিতে পাঁচ টাকা কমে ৪০ টাকায় বিক্রি হয়েছে। এছাড়া আমদানি করা আদা বিক্রি হয়েছে ১৫০ টাকা, সাত দিন আগে ১৬০ টাকা ছিল। প্রতি কেজি ছোলা পাঁচ টাকা কমে ৮০ টাকায় বিক্রি হয়েছে। কেজিতে ১০ টাকা কমে তেজপাতা ১৭০ টাকায় বিক্রি হয়েছে। প্রতি কেজি জিরা বিক্রি হয়েছে ৫৫০ টাকা, যা আগে ৫৭০ টাকা ছিল। প্রতি কেজি দারুচিনি ২০ টাকা কমে ৫০০ টাকায় বিক্রি হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত