নিষিদ্ধ পলিথিনের সয়লাব হাজীগঞ্জে

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ২৬, ২০২২ | ২:৫৫
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জে সর্বত্র নিষিদ্ধ পলিথিনে সয়লাব হয়ে গেছে। যার ফলে পরিবেশ ও কৃষি মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে। মাঝে মধ্যে প্রশাসনের পক্ষ থেকে দু একটা অভিযান পরিচালনা করা হলেও আবার যেই সেই ইঁদুর বিড়ালের খেলার মতো হয়ে যায়। যে যার ইচ্ছা মতো এ ব্যবসাটি শুরু করে। তাই প্রশাসনের উদ্যোগ কাজে আসে না।

তবে সর্বশেষ গত সেপ্টেম্বর মাসে জেলা পরিবেশ অধিদপ্তরের অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম প্রায় দুই লক্ষ টাকা জরিমানা ও কয়েকটি পলিথিনের মজুদ রাখা গোডাউন সিলগালা করে দেয়। এর পর আর কোন প্রশাসনিক অভিযান না পড়ায় আবারো সক্রিয় হয়ে উঠেছে নিষিদ্ধ পলিথিনের পাইকারী বিক্রেতারা। যে কারনে বর্তমানে পুরো উপজেলার পাড়া মহল্লার দোকানপাটে নিষিদ্ধ পলিথিনের সয়লাব দেখা যায়।

অনেকের মতে এটির উৎপাদন সম্পূর্ণ ভাবে বন্ধ করা হলে ভালো হতো। যদিও বর্তমান সরকার পলিথিনের বিষয়ে মারাত্মকভাবে কঠোর অবস্থানে। তার পরেও বর্তমানে বেকারীর উৎপাদিত খাদ্য সামগ্রী,চাল ডাল, ইত্যদির সাথে পাল্লা দিয়ে ওয়ান টাইম নামে পলি চায়ের কাপ, পানি অথবা জুস ও কপির ওয়ান টাইম গ্লাস গুলোর অবৈধ ব্যাহার প্রতিযোগিতামুলক বৃদ্ধি পাওয়ায় পরিবেশ দূষণ আরোও অনেক গুন বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষ জেনে না জেনে শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর রাসায়নিক পদার্থ গ্রহণ করছে। যেগুলো গরম পানি অথবা চায়ের সাথে মানুষের শরীরে প্রবেশ করে। এতে করে শিশুদের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হবে।

বিজ্ঞাপন

হাজীগঞ্জের নদী- নালা,খাল -বিল, রাস্তা-ঘাট পুকুর এমন কি বাড়ির আশেপাশে পলিথিনের বিভিন্ন প্যাকেট পড়ে কৃষি জমির ব্যাপক ক্ষতি সাধন হচ্ছে। বৃষ্টি শুরু হতে না হতেই অনেক স্থানে নালা ডোবা বন্ধ হয়ে পানি চলাচল ব্যাহত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি করে এ নিষিদ্ধ পলিথিনের পন্য সামগ্রী।

যে হারে পলিথিনের ব্যবহার প্রয়োজন অপ্রয়োজনে হচ্ছে তা এখনই বন্ধ করা না হলে আগামী কয়েক বছরের মধ্যে কৃষি চাষ মারাত্মকভাবে ব্যাহত হবার আশঙ্কা করছেন উপজেলা কৃষি সম্পসারন বিভাগ।

সম্প্রতি বর্ষার পানি চলে যাওয়ার পর শুধু মাত্র কৃষক গনই বলতে পারেন তারা পানি নেমে যাবার পর জমি থেকে কি পরিমান পলিথিন পরিষ্কার করতে হয়েছে। এ বিষয়ে কৃষক রহমতউল্ল্যাহ, আবিদ মিয়া ও চাঁন মিয়া বলেন, আমাদের রাস্তার পাশের জমিনে মানুষ পলিথিন পালায় যে কারনে এগুলোতে হাল চাষ করা অনুপযোগী হয়ে পড়েছে।

বিজ্ঞাপন

হাজীগঞ্জ উপজেলায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন করা হয়। তাও নাকি বিভিন্ন মহল ম্যেনেজ করে। তাছাড়া দেশের নারায়নগঞ্জ, চিটাগাং ও কুমিল্লা অঞ্চল থেকে হাজীগঞ্জ বাজারে পাইকারী ট্রাকে করে নিষিদ্ধ পলিথিন গুদামজাত হচ্ছে। দিনের পর দিন কিছু অসাধু ব্যবসায়ী সু-কৌশলে তাদের এ ব্যবসা চালিয়ে যাচ্ছে।

এবিষয়ে জানতে চাইলে হাজীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, আমরা নিষিদ্ধ পলিথিনে বিষয়ে কোনো প্রকার ছাড় দিচ্ছি না। ইতিমধ্যে কয়েকটি মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে। এবং কয়েকটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়। তারপরেও অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত