কচুয়ার কাঁঠালিয়া গ্রামবাসীর স্বপ্ন পূরনে নির্মিত হচ্ছে নতুন রাস্তা

Reporter
শান্তুু ধর, কচুয়া
আপডেটঃ ডিসেম্বর ২১, ২০২২ | ১০:১৩
Link Copied Successfully!

স্বাধীনতার ৫১ বছরেও চাঁদপুরের কচুয়ার কাঁঠালিয়া গ্রামে নতুন রাস্তা নির্মাণ না হওয়ায় দীর্ঘ সীমাহীন কষ্টে ছিলেন গ্রামবাসী। অবশেষে ওই কষ্টের অবসান হচ্ছে। গ্রামবাসীর উদ্যোগে নির্মিত হচ্ছে নতুন রাস্তা। তবে পাশর্^বর্তী মতলব দক্ষিণ উপজেলার ঘোরাধারী গ্রামবাসীর আপত্তি রয়েছে এ রাস্তা নির্মাণ কাজে। রাস্তার পাশর্^বর্তী জমির মালিকদের অভিযোগ চাঁদপুরের বিজ্ঞ আদালতে এ বিষয়ে নিষেধাজ্ঞা মামলা চলমান রয়েছে এবং তাদের নিজস্ব মালিকানা জমির উপর দিয়ে জোরপূর্বক এ রাস্তা নির্মান করা হচ্ছে। আমরা পাশর্^বর্তী পশ্চিম দিক দিয়ে হালট ও খালের পাশ দিয়ে রাস্তা নির্মাণের দাবী জানাই।

জানা গেছে- কচুয়া ও মতলব দক্ষিণ সীমান্তবর্তী উপজেলার কাঁঠালিয়া গ্রামবাসী শুক্রবার কাঁঠালিয়া থেকে জায়গির পর্যন্ত নতুন রাস্তা নির্মাণের উদ্যোগ নেয়। এতে খবর পেয়ে পাশর্^বর্তীর জমির মালিকরা বাধা দেয়। পরবর্তীতে কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসান, ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, পুলিশ প্রশাসন, স্থানীয় নেতাকর্মী ও দুই এলাকার জমির মালিকদের নিয়ে তাৎক্ষনিক বৈঠকে বসে। এসময় কাঁঠালিয়া গ্রামবাসীর দুঃখ কষ্ট লাগবের দাবী করলে জনস্বার্থে দ্রুত রাস্তাটি নির্মাণের দাবী জানান। অন্যদিকে মতলব দক্ষিণ ঘোরাধারী গ্রামবাসীর জমির মালিকদের আপত্তির কারনে তাৎক্ষনিক রাস্তা নির্মাণ কাজ বন্ধ রেখে আগামী ৬ জানুয়ারী পরবর্তীতে বৈঠকের মাধ্যমে রাস্তা নির্মাণের চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির জানান।

উল্লেখ্য যে, কচুয়া ও মতলব দক্ষিণ সীমান্তবর্তী উপজেলার কাঁঠালিয়া গ্রামে স্বাধীনতা পরবর্তী দীর্ঘ ৫১ বছর ধরে সরকার বদলায় সরকার আসে কিন্তু হিন্দু সম্প্রদায়ের এ লোকদের ভাগ্য পরিবর্তন হয়নি। এদিকে কাঁঠালিয়া গ্রামবাসীর চোখে মুখে আনন্দের বন্যা যেন থেমে না যায়, তাদের দীর্ঘদিনের স্বপ্ন রাস্তাটি নির্মাণে প্রশাসন যথাযথ প্রদক্ষেপ নিবেন এমন দাবী জানিয়েছেন এলাকাবাসী।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন