হাজীগঞ্জে গোপন বৈঠক থেকে জামায়াতের ১১ নেত্রী গ্রেফতারের পর আদালতে প্রেরণ

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী
আপডেটঃ ডিসেম্বর ১৯, ২০২২ | ৩:১২
Link Copied Successfully!

গোপন বৈঠক থেকে জামায়াতের ১১ নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে হাজীগঞ্জ বাজারের কাতার-কানাডা টাওয়ারের ১১ তলার অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা আবদুস সালামের বাসা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

সোমবার দুপুরে তাদেরকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জোবায়ের সৈয়দ।

তিনি জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামী এর আমির ডা. জনাব মো. সফিকুর রহমানকে গ্রেফতার করার প্রতিবাদে নাশকতামূলক কর্মকান্ড আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করতে গোপন বৈঠকে বসে। পরে সেখান থেকে ১১ জনকে গ্রেফতার করা হয়। ওইসময় জামায়াতের মতাদর্শের বই, প্রচারপত্র, চাঁদা আদায়ের রসিদ বই ও দাওয়াতি কার্ডসহ বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত নেত্রীরা হলেন, কচুয়া উপজেলার নাসরিন খানম, আঞ্জুমানারা লাকি, শাহানারা বেগম, হাজীগঞ্জ উপজেলার বাড্ডা গ্রামের ফাতেমা, মকিমাবাদের হাসিনা, চিলাচৌঁ গ্রামের সালমা আহম্মদ, শাহরাস্তি উপজেলার রাগৈই গ্রামের জেসমিন আক্তার, বানিয়াচৌ গ্রামের নিহারা বেগম, বাদিয়া গ্রামের শিরিনা বেগম, মাসুদা বেগম, নিজ মেহারের শেলিনা আক্তার।

এ বিষয়ে থানার এস আই মো. নুরুল আলম বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় ১৫ জন নামধারীসহ অজ্ঞাতনামা ২০/২৫ জনকে আসামী করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন