
চট্টগ্রামে একই পরিবারের তিন জন পেলেন মেরিট এওয়ার্ড


আন্তর্জাতিক পর্যটন নগরী এবং বারো আউলিয়ার পুণ্যভূমি খ্যাত চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ, মেরিট জোন স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত “মেরিটজোন টেলেন্ট স্কলারশিপ-২০২২” পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়ে পরিবার ও শিক্ষকদের মুখ উজ্জ্বল করেন একই পরিবারের তিন শিক্ষার্থী।
১২ই নভেম্বর অনুষ্ঠিত উক্ত “মেরিটজোন টেলেন্ট স্কলারশিপ-২০২২” এ মোট ৪৬টি প্রতিষ্ঠানের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
একই পরিবারের তিনজন মেরিট এওয়ার্ড পাওয়া শিক্ষার্থীরা হলেন, ফারজিন আলম জিফান পিতাঃ জাহাঙ্গীর আলম, মাতাঃ পারভীন আক্তারম, রাহাতুন নেসা আসফা পিতাঃ জাহাঙ্গীর আলম, মাতাঃ পারভীন আক্তার এবং সানজিদুল আলম রিয়ান, পিতাঃ শামসুল আলম মাতাঃ ইয়াছমিন আক্তার শিবলী।


তারা একই পরিবারের চাচাতো ভাই-বোন। তাদের মধ্যে জিফান এবং আসফা একই মায়ের দুই সন্তান। ফারজিন আলম জিফান, এ বছর ৮ম শ্রেণির সমাপনী পরীক্ষা সমাপ্ত করেছে। সে ভবিষ্যতে একজন দক্ষ ইঞ্জিনিয়ার হতে চায়।
রাহাতুন নেসা আসফা এ বছর ৪র্থ শ্রেণির নির্বাচনী পরীক্ষা সমাপ্ত করেছে। সে ভবিষ্যতে একজন বিজ্ঞ ডাক্তার হতে চায়। ডাক্তার হয়ে, সে অসহায়, দুস্থ ও ব্যাধিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে চায়।
অন্যদিকে সানজিদুল আলম রিয়ান, এ বছর ৩য় শ্রেণির নির্বাচনী পরীক্ষা সমাপ্ত করেছে। সে ভবিষ্যতে এমন একজন বিচক্ষণ মানুষ হতে চায়, যারা ❝শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়❞ এই স্লোগান নিয়ে দেশের সেবায় কাজ করে চলেছে নিরন্তর, তাদের সাথে সেও বাংলাদেশ নৌবাহিনীর একজন গর্বিত সদস্য হয়ে দেশমাতৃকার জন্য নিজেকে উৎসর্গ করতে চায়।
তারা সকালের কাছে দোয়া চেয়েছেন, যেনো ভবিষ্যতে তারা তাদের স্বপ্ন পূরণের মধ্য দিয়ে বাবা-মা, শিক্ষক-শিক্ষিকাসহ দেশ ও জাতির সম্মান বৃদ্ধিতে নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলতে পারে।







