মতলব উত্তরে মহান বিজয় দিবস উদযাপিত

সুমন আহমেদ, মতলব উত্তর
আপডেটঃ ডিসেম্বর ১৬, ২০২২ | ৫:০২
Link Copied Successfully!
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন মহান বিজয় দিবস পালন করেছে।
এ উপলক্ষে ১৬ ডিসেম্বর সূর্যোদয়ে সাথে সাথে সরকারি-আধা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত অফিস, ব্যক্তি মালিকানাধীন ভবনসমূহ ও বাজারস্থ দোকানসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এছাড়া মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে, ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ করা হয়। বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
পুষ্পস্তবক অর্পণ করেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল  আলম, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরুল আমিন রুহুল এমপি, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, মতলব উত্তর থানা, মতলব উত্তর প্রেসক্লাব, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাব’সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।
আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল  আলম, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরুল আমিন রুহুল, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা  এমএ কুদ্দুস, উপজেলা নির্বাহী কর্মকর্তা  আশরাফুল হাসান, সহকারি পুলিশ সুপার আবুল কালাম, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন । কুচকাওয়াজের কমান্ডার ছিলেন এসআই মোহাম্মদ শাহ আলম।
অনুষ্ঠান পরিচালনা করেন  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আওরঙ্গজেব। এ সময় উপজেলার বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা