মতলবের আশ্বিনপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ অনুমোদন

Default User
মাহফুজ মল্লিক
আপডেটঃ আগস্ট ১১, ২০২০ | ১২:১৯
Link Copied Successfully!

মতলব দক্ষিণ উপজেলার আশ্বিনপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ অনুমোদন লাভ করেছে।শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক স্বাক্ষরিত অনুমোদনের পত্র গত (১০ আগষ্ট) সোমবার হাতে পেয়েছেন বলে নিশ্চিত করেছেন আশ্বিনপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোঃআবদুল মান্নান।

তিনি জানান,চলতি বছরের মার্চ মাসে আশ্বিনপুর উচ্চ বিদ্যালয়টি কলেজ করার বিষয়ে আবেদন করা হয়।মাত্র ৪ মাসের মধ্যে কলেজ অনুমোদন হওয়া সত্যি ভাগ্যের বিষয়।বিদ্যালয়টি বিগত ১৯৩৯ সালে প্রতিষ্ঠা লাভ করে।

যার প্রতিষ্ঠাতা সাবেক ডেপুটি স্পিকার মরহুম সায়েদ আলী পাটোয়ারী। অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মাসুদ পাটোয়ারী ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সাইয়্যেদুল হক শ্যামলসহ প্রাক্তন একাধিক ছাত্র বলেন্ এ বিদ্যাপিঠটি প্রতিষ্ঠার পর থেকেই মানসম্মত শিক্ষকদের মাধ্যমে পাঠদান করে আসছে। যার ফলে প্রতি বছর আশানুরূপ ফলাফল লাভ এবং সাফল্য অর্জন করেছে।তারই ধারাবাহিকতায় এলাবাসীর দাবী ছিল এ বিদ্যালয়টি কলেজ করানো।তাই চাঁদপুরের গর্ব শিক্ষা মন্ত্রী ডাঃদীপু মনি এমপি,চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল এবং মতলবের কৃতি সন্তান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এম এ আজিজ সাহেবের অক্লান্ত পরিশ্রম এবং এলাকাবাসীর সহায়তায় দ্রুত সময়ের মধ্য বিদ্যালয়টি কলেজ পর্যায়ে অনুমোদন লাভ করে।মাত্র ৪ মাসের মধ্যে কলেজ অনুমোদন হওয়া বর্তমান এবং প্রাক্তন ছাত্র- ছাত্রীসহ এলাকাবাসী ও শিক্ষকবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা