অস্ট্রেলিয়াকে নিয়ে সতর্ক আর্জেন্টিনা

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ৩, ২০২২ | ১:৫৮
Link Copied Successfully!

হার দিয়ে বিশ্বকাপ শুরুর ধাক্কায় শেষ পর্যন্ত গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে। প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে অভাবনীয় হারের পর একই দুঃস্বপ্ন তাড়া করে ফিরছিল আর্জেন্টাইন সমর্থকদের। কিন্তু জার্মানি না পারলেও ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত গ্রুপসেরা হয়েই শেষ ষোলোতে উঠেছে মেসির আর্জেন্টিনা। গ্রুপপর্বের লড়াই শেষে বিশ্বকাপ এখন ১৬ দলের।

আজ শুরু হচ্ছে নকআউট পর্বের রোমাঞ্চকর লড়াই। এই পর্বে আর ভুল শুধরে নেওয়ার দ্বিতীয় সুযোগ পাবেন না মেসিরা। জিতলে কোয়ার্টার ফাইনাল, হারলে বিদায়। আজ নকআউট রোমাঞ্চের প্রথম দিনে রাত ৯টায় নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র এবং রাত ১টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়া। এ দুই ম্যাচের বিজয়ী দলের দেখা হবে কোয়ার্টার ফাইনালে।

মেক্সিকো ও পোল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় শেষ ষোলোতে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে আর্জেন্টিনা। তবে প্রথম ম্যাচের তিক্ত অভিজ্ঞতা থেকে র‌্যাংকিং ও শক্তিতে অনেক পিছিয়ে থাকা অস্ট্রেলিয়াকে সমীহ করে কথা বলছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ও অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপে নিজেদের সেরা ছন্দ খুঁজে পাওয়ার খুশিতে বুঁদ হয়ে ফের পথ হারাতে নারাজ দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

বিজ্ঞাপন

পোল্যান্ডকে হারানোর দুদিনের মধ্যে শেষ ষোলোর লড়াইয়ে নামাটা এমনিতেই চ্যালেঞ্জিং। হালকা চোট সমস্যায় ভুগছেন দলের অন্যতম সেরা খেলোয়াড় আনহেল দি মারিয়া। মেসির সামনে আরেক চ্যালেঞ্জ। পাঁচ আসর মিলিয়ে বিশ্বকাপে তার আট গোলের সবকটিই গ্রুপপর্বে। পোল্যান্ডের বিপক্ষে পেনালটি মিস করা আর্জেন্টাইন মহাতারকা নকআউট পর্বের ম্যাচে কখনো গোল করতে পারেননি।

আজ সেই অচলায়তন ভাঙার চ্যালেঞ্জ মেসির সামনে। সবমিলিয়ে অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে সর্বোচ্চ সতর্ক মেসিদের কোচ স্কালোনি, ‘আমাদের মতো কঠিন দুটি ম্যাচ জিতেই তারা এখানে এসেছে। অস্ট্রেলিয়াকে সহজ প্রতিপক্ষ ভাবার ভুল আমরা করব না। সৌদি আরবের বিপক্ষে আমরা দেখেছি, বিশ্বকাপে ফেভারিট বলে কিছু নেই।’

ফ্রান্সের কাছে হার দিয়ে বিশ্বকাপ শুরুর পর তিউনিসিয়া ও ডেনমার্ককে হারিয়ে ১৬ বছর পর নকআউট পর্বে ওঠা অস্ট্রেলিয়াও নিজেদের আন্ডারডগ ভাবছে না। গত বছর টোকিও অলিম্পিকে অনূর্ধ্ব-২৩ দলের লড়াইয়ে আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়েছিল অস্ট্রেলিয়া। সেই জয় থেকেই প্রেরণা খুঁজছেন অস্ট্রেলিয়া কোচ গ্রাহাম আরনল্ড, ‘আমরা কী জিতব? অবশ্যই! গত বছর টোকিও অলিম্পিকে আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়েছি আমরা। এটা হলুদ ও নীল-সাদা জার্সির লড়াই। ১১ জনের বিপক্ষে ১১ জনের লড়াই। লড়াইটা শুধু মানসিকতা ও তাড়নার। এই লড়াইয়ে জিতে আমরা ব্রাজিলের সঙ্গেও খেলতে চাই।’

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা