মতলব উত্তরে আওয়ামীলীগের সদস্য নবায়ন ও সংগ্রহ উদ্বোধন

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ৩০, ২০২২ | ৭:৪১
Link Copied Successfully!
চাঁদপুর জেলা আওয়ামীলীগের পরামর্শে, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকাল ৩ টায় মতলব উত্তর উপজেলার সুজাতপুর ডিগ্রি কলেজ অডিটরিয়ামে এই উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সদস্য নবায়ন ও সংগ্রহ অনুষ্ঠানের উদ্বোধক করেন চাঁদপুর জেলা শাখার সভাপতি নাছির উদ্দিন আহমেদ উদ্বোধনকালে বলেন, বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে সৎ এবং সতর্ক থাকতে হবে। আমাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে। একই সাথে আমাদের মাঝে নীতি ও আদর্শ থাকতে হবে এবং দুর্নীতি মুক্ত থাকতে হবে। তবেই সমাজে বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠা হবে।
তিনি আরো বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি দেশে অশান্তি সৃষ্টি করতে চাইবে। বিএনপির সকল ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে। যেন কোন ভাবেই কোন অপশক্তি দেশের উন্নয়নের উপর আঘত হানতে না পারে। সেই জন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আগামী নির্বাচনকে সামনে রেখে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কারণ জননেত্রী শেখ হাসিনার হাতেই উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধি দেশ ও দেশের সার্বভৌমত্ত নিরাপদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখনে চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, ইতিহাস, ঐতিহ্য, সাফল্য ও অর্জনের নাম বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামীলীগ মানেই অসহায় মানুষের মুখে হাসি ফোটানো, আওয়ামী লীগ মানেই আর্ত-মানবতার সেবায় সকলের পাশে থেকে কাজ করা। বঙ্গবন্ধুর আদর্শ মানেই দেশপ্রেম। বঙ্গবন্ধুর আদর্শ মানে সৎভাবে বেঁচে থাকা। বঙ্গবন্ধু আদর্শ মানে সবার কথা ভাবা। ন্যায় কথা বলা। তাই বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য হওয়া গৌরবের। বঙ্গবন্ধুর সৈনিক হওয়া গর্বের। আগামী নির্বাচনকে সামনে রেখে সবাইকে এক সাথে কাজ করতে হবে।
আগামী প্রজন্মের মাঝে সঠিক ইতিহাস ছড়িয়ে দিতে হবে। আজ দলীয় আদর্শের নেতাকর্মীর বড় অভাব রয়েছে, তাই মুজিব আদর্শ ও শেখ হাসিনার আদর্শিত কর্মী হতে হবে। তাহলেই দল সু-সংগঠিত হবে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এম এ কুদ্দুস।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মনজুর আহমদ মঞ্জু, সাংগঠনিক টিম প্রধান ও জেলা আওয়ামীলীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা মনির আহমেদ।
অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা