চাঁদপুরে পূর্ব শত্রুতার জেরে অতর্কিত হামলা: আহত ছয়

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ২৯, ২০২২ | ১০:০৭
Link Copied Successfully!

চাঁদপুর শহরের গোড়ামারা আশ্রয়ন প্রকল্পে পূর্ব শত্রুতার যেরে অতর্কিত ভাবে হামলার ঘটনা ঘটেছে।

সোমবার সকালে চাঁদপুর শহরের গোড়ামারা আশ্রয়ন প্রকল্পে এই হামলার ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছে।আহতের মধ্যে এক মহিলা গুরুতর রক্তাক্ত জখম হয়ে চাঁদপুর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এছাড়াও এই ঘটনায় আরো পাঁচ জন আহত হয়েছে। আহতরা হলেন, মাসুদ,পারভীন বেগম, ফারজানা আক্তার, স্বপন ঢালী, স্বপ্না আক্তার ও রোকেয়া বেগম।

বিজ্ঞাপন

তারা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল’সহ অন্যান্য হসপিটালে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনার সূত্রে জানা যায়, গোড়ামারা আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী জহির বেপারী, মালেক দর্জি, জসিম ও মঞ্জুর গংরা দীর্ঘদিন যাবত এলাকায় চুরি,মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও সন্ত্রাসী কর্মকান্ড করে আসছে। তুচ্ছ ঘটনায় সাধারণ নিরীহ মানুষের উপর প্রায় সময়ই অতর্কিতভাবে সন্ত্রাসী হামলা চালায়। সাধারণ মানুষ থেকে চাঁদা দাবি ও এলাকায় প্রভাব বিস্তার করতে এ ধরনের কর্মকাণ্ড করে যাচ্ছে।

গত রোববার বিকেলে আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী স্বপন ঢালীর মেয়ে কে ইভটিজিং করতে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে তার মেয়ের উপর অতর্কিত হামলা চালায়। পরে এলাকার লোকজন ছুটে এসে তাদেরকে থামাতে না পারলে ত্রিফলন নাইনে ফোন করে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। পুলিশকে ফোন দেয়ায় পরদিন সোমবার জহির ব্যাপারী গংরা ক্ষিপ্ত হয়ে স্বপন ডালীর স্ত্রীর উপর হামলা চালায়। এতে ওই মহিলা গুরুতর রক্তাক্ত জখম হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

হামলার শিকার পারভীন বেগমের স্বামী স্বপন ঢালী বলেন, ঘোড়ামারা আশ্রম প্রকল্পের ভিতরে জহির বেপারী, মালেক দর্জি, জসিম ও মঞ্জুর গংরা দীর্ঘদিন যাবত মাদক ইভটিজিং ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে যাচ্ছে। তুচ্ছ ঘটনায় যে কাউর উপরই তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে হামলা চালায়। আরো প্রায় তিন বছর আগে আমাদের উপর এভাবে হামলা হয়েছিল। সেই মামলার যের ধরেই তারা বিভিন্ন সময় আমাকে হুমকি দিত। এছাড়াও আমার মেয়েকে ইভটিজিং করতে। গত রোববার বিকেলে তারা আমার মেয়ের সাথে ইভটিজিং করে, এতে আমার ছেলে ও এলাকার লোকজন ছুটে আসলে তারা দেশে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা