মেঘনায় মোহনায় ট্রলারে ধাক্কা লেগে জেলে নিখোঁজ

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ২৮, ২০২২ | ৮:৫৯
Link Copied Successfully!

চাঁদপুরের পদ্মা-মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনায় যাত্রীবাহী ট্রলারের ধাক্কায় মাছ ধরার ট্রলারের এক জেলে শাহাবুদ্দিন প্রধানিয়া (২২) পানিতে ডুবে নিখোঁজ হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে যাত্রীবাহী ট্রলারটি শহরের পুরানবাজার ভুঁইয়ার ঘাট থেকে এবং ট্রলারটি মাছঘাট থেকে ছেড়ে যাওয়ার সময় মোহনা এলাকায় আসলে এই দুর্ঘটনা ঘটে। তবে এই ঘটনায় অন্য কেউ আহত হয়নি।

জেলে শাহাবুদ্দিন চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ^র ইউনিয়নের মেঘনা নদীর পশ্চিমে চরাঞ্চলের প্রধানিয়া কান্দির বাচ্চু প্রধানিয়ার ছেলে।

বিজ্ঞাপন

চাঁদপুর নৌ ফায়ার স্টেশনের লিডার প্রণব বড়ুয়া বলেন, ঘটনার পরপরই আমাদের ৩ জন ডুবুরি নিখোঁজ ব্যাক্তিকে উদ্ধারের জন্য চেষ্টা চালায়। সন্ধ্যা ৬.২৫ মিনিট পর্যন্ত চেষ্টা চালিয়ে সন্ধ্যান পাওয়া যায়নি। যে স্থানে তিনি নিখোঁজ হয়েছেন সেখানে গভীরতা ২৫০ ফুট এবং খুবই খরস্রোত। ঘটনার সংবাদ পেয়ে শাহাবুদ্দিনের চাচাত ভাই মজিবরসহ আত্মীয় স্বজনরা চরাঞ্চল থেকে ঘটনাস্থলে এসেছেন এবং খোঁজ খবর নিচ্ছেন।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, ঘটনার পর নৌ-পুলিশ, কোস্টগার্ড ও নৌ ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যা পর্যন্ত চেষ্টা চালিয়ে নিখোঁজ ব্যাক্তির কোন সন্ধ্যান পায়নি। সকালে যাত্রীবাহী ট্রলারের সাথে মাছ ধরার ট্রলারে ধাক্কা লেগে জেলে শাহাবুদ্দিন নিখোঁজ হয়।

২৮.১১.২০২২

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা