পাইকপাড়া ইউপিতে নৌকার পক্ষে ডা: হারুন অর রশিদ সাগরের গণসংযোগ 

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২৩, ২০২২ | ৭:৩৮
Link Copied Successfully!
ফরিদগঞ্জ উপজেলার ৮ নং  পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী মোহাম্মদ হোসেন মিন্টু পাটওয়ারী সমর্থনে চাঁদপুর জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক  ডা: হারুন অর রশিদ সাগর গণসংযোগ চালিয়েন।
বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনিয়নের গাজীপুর, খুরুমখালি, গ্রামে বাড়ি বাড়ি গিয়ে তিনি দলীয় নেতা-কর্মীদের নিয়ে প্রার্থী মোহাম্মদ হোসেন মিন্টু পাটওয়ারী সমর্থনে গণসংযোগ চালিয়েন।
এই সময় উপস্থিত ছিলেন দলীয় নৌকার প্রার্থী মোহাম্মদ হোসেন মিন্টু পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সুলতান আহমদ রিপন,  ৩ নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম পাটওয়ারী, ৭ নং পাইকপাড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোতালেব পাটওয়ারী, ২ নং বালিথুবা পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের নেতা আব্দুস সাত্তার মেম্বার, উপজেলা যুবলীগের নেতা কামরুল ইসলাম পাটওয়ারী, জেলা ছাত্রলীগ নেতা আরিফুর রহমান মজুমদার, ফরিদুজ্জামান বাঁধন পাটওয়ারী সহ স্থানীয় শতাদিক নেতাকর্মী।
ডা: হারুন অর রশিদ সাগর গণসংযোগে দলীয় প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করে বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উন্নয়ন এর সরকার, বিগত বছরগুলোতে সরকার বিভিন্ন ভাবে সরকারি সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন। আগামীতে আবারো এই ধরনের সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দিতে মোহাম্মদ হোসেন মিন্টু পাটওয়ারী কে নৌকা মার্কা দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন, আপনারা অবশ্যই উনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি সবসময় আপনাদের সাথে ছিলাম আগামীতে ও থাকবো মিন্টু পাটওয়ারী কে নৌকা মার্কায় ভোট দিলে আপনাদের সাথে আরো বেশি করে থাকবো এবং সেবা দিয়ে যাবো ইনশাআল্লাহ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা