৮৯টি শূণ্য পদ নিয়ে চলছে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগ

হোসেন বেপারী
আপডেটঃ নভেম্বর ১৭, ২০২২ | ১:৪৮
Link Copied Successfully!

৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তবে দীর্ঘদিন ধরে ৫০শয্যা বিশিষ্ট এই হাসপাতালের আওতাধীন ২০৮টি পদের মধ্যে শূণ্য পদ রয়েছে ৮৯টি।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্রে জানা যায়, ৫০শয্যা বিশিষ্ট এই হাসপাতালের আওতাধীন রয়েছে ৬৪টি স্বাস্থ্য সহকারী পদ। তার মধ্যে শূণ্য রয়েছে ৩১টি পদ। একই অবস্থা স্বাস্থ্য পরিদর্শক পদেও। এতে ৪ টি পদের ৩ টি শূণ্য ।

হাসপাতালে জুনিয়র সার্জারী কনসালট্যান্টে রয়েছে মাত্র একটি পদ। সেটিও এখন শূন্য।

বিজ্ঞাপন

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে জুনিয়র অর্থবিটিক্স কনসালট্যান্ট, জুনিয়র শিশু কনসালট্যান্ট, জুনিয়র মেডিসিন কনসালট্যান্ট, জুনিয়র চক্ষু কনসালট্যান্ট, প্যাথলজিষ্ট, এ্যানেসথেটিষ্ট, ডেন্টাল সার্জন ও সহকারী সার্জন ৮টি পদের মধ্যে ১টি শুন্য। এ ছাড়া প্রধান সহকারী কাম হিসাব রক্ষক, পরিসংখ্যানবিদ, মেডিকেল টেকনিশিয়ান ইসিজি, টিকেট কার্ড আউটসোসিং, অফিস সহায়ক ইউএইচসি, সহকারী বাবুর্চি ও সহকারী বাবুর্চি আউটসোর্সিং পদ গুলো শূণ্য।

এছাড়া এ হাসপাতালের আওতাধীন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর তিনটির মধ্যে দুইটি শূন্য। মেডিকেল টেকনোলজিষ্ট ল্যাবের চারটির মধ্যে দুইটি, সাকমো এফডব্লিউসি ৮ টির মধ্যে ৫ টি, ফার্মাসিষ্ট ইউএইচসি ২ টির মধ্যে ১টি , ফার্মাসিষ্ট সাব-সেন্টার ৩ টির মধ্যে ২ টি , সহকারী স্বাস্থ্য পরিদর্শক ১৩টি পদের মধ্যে ১টি, সিএইচসিপি ৩৪টি পদের মধ্যে ১৪টি, অফিস সহায়ক ইউএইচসি পদে ৪টির মধ্যে ১টি, অফিস সহায়ক সাব-সেন্টারে ৩ টির মধ্যে ২ টি, ওয়ার্ডবয় ৩ টির মধ্যে ১টি, নিরাপত্তা প্রহরী ২ টি পদের মধ্যে ১টি, পরিষ্কার পরিচ্ছন্নতাকর্মী ৫ টির মধ্যে ২ টি, সিনিয়র ষ্টাফ নার্স ৩০টি পদের মধ্যে ৩ টি ও মিডওয়াফারী সাব-সেন্টারে ৩ টির মধ্যে ২টি শূন্য পদ রয়েছে।

এই বিষয়ে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মাওলা বলেন, দুইজন মিলে যেই কাজটা করতো পদ গুলো শূন্য থাকায় সেই কাজটা একজনকে দিয়ে করানো হচ্ছে। তবে শূন্য পদ না থাকলে সাধারণ মানুষকে আরো ভালো সেবা তারা দিতে পারতেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা