হাজীগঞ্জ পৌর ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলনে হট্টগোল আহত ১

Reporter
খালেকুজ্জামান শামীম, মজিব পাটোয়ারী
আপডেটঃ নভেম্বর ১৬, ২০২২ | ২:১৩
Link Copied Successfully!

হাজীগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি বার্ষিক সম্মেলন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে আলীগঞ্জ মডেল একাডেমীতে আয়োজিত সম্মেলন সভা সম্পন্ন হয়।

প্রথম অধিবেশনে হাজীগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি আ.স.ম. মাহাবুব-উল আলম লিপন পুরনো কমিটির বিলুপ্ত ঘোষণা করেন।

দ্বিতীয় অধিবেশনের শুরুতেই প্রস্তাব সমর্থনের মাধ্যমে সভাপতি পদে প্রার্থী আজাদ হোসেন মজুমদার, মোস্তফা কামাল, কাজী আনিস ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী ইসমাইল হোসেন রুবেল, ইসমাইল হোসেন, কবির হোসেন মজুমদার, মো. খোরশেদ আলম, আরিফ হোসেন মোল্লা’র নাম উঠে আসে।

বিজ্ঞাপন

দ্বিতীয় অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থীরা নেতা নির্বাচিত করা জন্য পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সিদ্ধান্ত মেনে নিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

সেক্ষেত্রে গনতান্ত্রিক প্রক্রিয়া ব্যালেট পেপারে মাধ্যমে ভোট গ্রহণের সিদ্ধান্ত চূড়ান্ত করেন পৌর আওয়ামীলীগ।

ভোটগ্রহণের পূর্বেই  ভোট গ্রহণের সিদ্ধান্ত  মেনে নিতে না পেরে সভাস্থলে ইটপাটকেল নিক্ষেপ করে একটি পক্ষ। এ ঘটনা হাজীগঞ্জ পৌরসভার অফিস সহায়ক সোহেল আলম আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেয়।

বিজ্ঞাপন

ইটপাটকেল ছুঁড়াছুড়ির এক পর্যায়ে সভাস্থল থেকে নেতাকর্মীরা দ্রুত বেরিয়ে পড়ে। ওইসময় হাজীগঞ্জ থানা পুলিশের হস্তক্ষেপে  পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এর আগে ত্রি-বার্ষিক সম্মেলনে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে ও  আওয়ামীলীগ নেতা আহসান উল্যাহ মৃধার পরিচালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন হাজীগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র আ.স.ম মাহবু-উল আলম লিপন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য খালেদুর রহমান মিঠু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন মজুমদার, আওয়ামীলীগ নেতা অধ্যাপক মো: সেলিম, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সৈয়দ আহমেদ খসরু, সাবেক ছাত্র নেতা জহিরুল ইসলাম মামুন, পৌর আওয়ামীলীগের সহ সভাপতি কাজী মনির হোসেন মিঠু, যুগ্ম-সম্পাদক মুন্সি মোহাম্মদ মনির, সাংগঠনিক সম্পাদক শামছুজ্জামান শামছু মুন্সি, ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: আজাদ হোসেন মজুমদারসহ পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা