স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও হয়নি রাস্তাটি !

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া
আপডেটঃ নভেম্বর ১৬, ২০২২ | ৯:৫৩
Link Copied Successfully!

কচুয়া ও মতলব দক্ষিনের সীমান্তবর্তী পশ্চিম সহদেবপুর ইউনিয়নে কাঠাঁলিয়া গ্রামের অবস্থান। এই গ্রামে প্রায় দেড় হাজার মানুষের বসবাস। দূর থেকে দেখলে মনে হবে এটি যেন একটি দ্বীপ। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে সুন্দরী খাল। যে খাল সরাসারি ডাকাতিয়া নদীর সাথে মিলেছে। এ গ্রামের অধিকাংশ মানুষ মৎস্য শিকার ও কৃষি কাজের সাথে জড়িত। গ্রাম থেকে বের হতে হলে বর্ষা মৌসুমে একমাত্র অবলম্বন নৌকা। আর শুকনো মৌসুমে জমির আইন ধরে প্রায় ২
কিলোমিটার পায়ে হেঁটে স্থানীয় আলীয়ারা বাজার হয়ে বিভিন্ন স্থানে যাতায়াত করতে হয় গ্রামবাসীর।

গ্রাম থেকে বের হওয়ার কোন রাস্তা না থাকায় শিক্ষা ব্যবস্থায় পিছিয়ে পড়েছে এ গ্রামবাসী। গ্রাম বাসীর চলাচলের রাস্তা না থাকার দরুণ অতিবৃষ্টিতে খাল ভরাট হয়ে ও নদীতে জোয়ার আসলে সল্প সময়ে জমির আইল ঢুবে গিয়ে মাঠে ফসলি জমি পানিতে তলিয়ে যায়।

ওই গ্রামের কৃষক বিমল সরকার জানান, স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও আলীয়ারা বাজার হতে আমাদের গ্রামে আসতে হলে বর্ষা মৌসুমে নৌকা আর শুকনো মৌসুমে পায়ে হেঁটে আসা ছাড়া কোন উপায়অন্ত নেই। গ্রামের কারো অসুখ-বিসুখ হলে প্রায় ২ কিলোমিটার জমির আইল হেঁটে রোগীদের কাঁধে নিয়ে আলীয়ারা বাজার হয়ে হাসপাতালে যেতে হয়। অনেক সময় বিনা
চিকিৎসায়ই অনেক রোগীকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছে। হেঁটে যাওয়ার ভয়ে কোমলমতী শিশুরা স্কুলে চায়না। তাতে শিক্ষায় পিছিয়ে পড়েছে এ গ্রামের মানুষরা।

বিজ্ঞাপন

ইউপি চেয়ারম্যান মো. আলমগীর হোসেন বলেন, অনেক বছর ধরে ওই গ্রামে রাস্তা নেই। রাস্তা নির্মাণে জমির মাালিকানা নিয়ে কিছু সমস্যা রয়েছে। যার ফলে রাস্তা নির্মাণ বিলম্বিত হচ্ছে। তবে মতলব ও কচুয়ার জনপ্রতিনিধির সমন্বয়ে দ্রুত রাস্তাটি নির্মানে চেষ্টা চলছে।

উপজেলা প্রকৌশলী মো. আব্দুল আলিম লিটন বলেন, কাঠালিয়া গ্রামের রাস্তাটি নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ