ছেলের শিক্ষকের সঙ্গে পালালেন মা

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ১৪, ২০২২ | ৪:২৩
Link Copied Successfully!

চাঁদপুরের হাইমচর উপজেলায় দিনমজুর সিদ্দিক মৈশালের স্ত্রী গৃহবধূ জেসমিন বেগমকে নিয়ে মাদরাসার শিক্ষক সাইমুন সিরাজী পালিয়ে গেছে।

ইতোমধ্যে এ ঘটনায় গৃহবধূর স্বামী সিদ্দিক মৈশাল বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। সোমবার সকালে হাইমচর থানা অফিসার ইনচার্জ মো. আশরাফ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার (৫ নভেম্বর) গৃহবধূ জেসমিন বেগম ঘরে থাকা আড়াই লাখ টাকা স্বর্ণালঙ্কারসহ সাইমুন সিরাজীর হাত ধরে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

অভিযুক্ত ব্যক্তির নাম সাইমুন সিরাজী। তিনি উপজেলার উত্তর চরভাঙ্গা কারীমিয়া নূরানী হাফিজিয়া মাদরাসার শিক্ষক।

অভিযোগ সূত্রে জানা যায়, জেসমিন বেগমের ছোট ছেলে ছাব্বির হোসেনকে এক বছর পূর্বে মুফতি সালমান সাকির পরিচালিত প্রতিষ্ঠান উত্তর চরভাঙ্গা কারীমিয়া নূরানী হাফিজিয়া মাদরাসায় ভর্তি করেন। সেই সুবাদে ছেলেকে আনা-নেওয়া ও খাবার দিয়ে আসার জন্য নিয়মিত মাদরাসায় যান জেসমিন। সেখান থেকেই মাদরাসার শিক্ষক সাইমুন সিরাজীর সঙ্গে সখ্যতা বেড়ে ওঠে তার। একপর্যায়ে অবৈধ পরকীয়ায় লিপ্ত হন তিনি। মাদরাসার শিক্ষক সাইমুন বিভিন্ন প্রলোভন দেখিয়ে জেসমিনের কাছ থেকে প্রায় দেড় লাখ টাকা হাতিয়ে নেয়। পরে গত ৫ নভেম্বর অভিযুক্ত জেসমিন বেগম ঘরে থাকা আড়াই লাখ টাকা স্বর্ণালঙ্কারসহ সাইমুন সিরাজীর হাত ধরে পালিয়ে যায়।

মাদরাসার পরিচালক মুফতি সালমান সাকি জানান, পরীক্ষা শেষে গত ৩ নভেম্বর থেকে মাদরাসা সাত দিনের জন্য বন্ধ দেওয়া হয়েছে। খোলার তারিখে সবাই উপস্থিত হলেও নূরানী বিভাগের শিক্ষক সাইমুন সিরাজী উপস্থিত হননি। তার ফোনে কল দিয়েও যোগাযোগ করতে পারিনি। পরে শুনেছি আমার মাদরাসার ছাত্র ছাব্বির হোসেনের মাকে নিয়ে পালিয়ে গেছে। তবে তাকে খুঁজে পেলে থানা পুলিশের মাধ্যমে উপযুক্ত শাস্তির মুখোমুখি করব, ইনশাআল্লাহ।

বিজ্ঞাপন

অভিযুক্ত জেসমিন বেগমের স্বামী সিদ্দিক মৈশাল বলেন, আমার ছেলেকে প্রবাসে পাঠানোর জন্য টাকা জমিয়েছিলাম। সেই আড়াই লাখ টাকা নিয়ে সাইমুন সিরাজীর হাত ধরে আমার স্ত্রী অন্যত্র চলে গেছে। এনজিও থেকে কিস্তিতে টাকা উত্তোলন করে সেগুলোও নিয়ে গেছে। লম্পট সাইমুন সিরাজী ও জেসমিন বেগমকে খুঁজে বের করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি করছি।

জেসমিন বেগমের বাবা লনি মিজি বলেন, আমার মেয়ে জেসমিন বেগম কোথায় আছে সেটা বলতে পারছি না। তবে শুনেছি নাতি ছাব্বির হোসেনের শিক্ষক সাইমুন সিরাজীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে অন্যত্র চলে গেছে। এরপর সে ফিরে এলেও আমরা তাকে মেয়ে হিসেবে পরিচয় দিবো না।

এ বিষয়ে হাইমচর থানা ইনচার্জ মো. আশরাফ উদ্দিন জানান, মাদরাসা শিক্ষক সাইমুন সিরাজী গৃহবধূ জেসমিন বেগমকে নিয়ে পালিয়ে গেছে। এ বিষয়ে থানায় অভিযোগ করেছেন গৃহবধূর স্বামী সিদ্দিক মৈশাল। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে। আসামিদের খুঁজে বের করে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত