মতলব উত্তরে ব্যবসায়ীকে কুপিয়ে দেড় লক্ষাধিক টাকা ছিনতাই

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ১৩, ২০২২ | ৪:৩০
Link Copied Successfully!

চাঁদপুরে মো. সোলেমান বকাউল (৪০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। সন্ত্রাসীরা আহত ব্যবসায়ীর কাছ থেকে ১লক্ষ ৮৭ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ করেন তিনি।

রোববার সকাল সাড়ে ১০টায় মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের দক্ষিণ বোরোরচর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ী সোলেমান বকাউল সদর উপজেলা রাজারাজেশ্বর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বকাউল বাড়ির নূর মো. বকাউলের পুত্র। বর্তমানে তিনি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

আহত সোলেমান বকাউল জানান, পেশায় তিনি একজন ব্যবসায়ী। ব্যবসার পাওনা টাকা আনতে শনিবান মতলব উপজেলার একলাছপুর ইউনিয়নের দক্ষিণ বোরোরচর এলাকায় যান। রাতে শ্বশুড় বাড়ি থেকে রোববার সকালে ব্যবসার টাকা নিয়ে ফেরার পথে স্থানীয় মৃত বোরহান বেপারীর পুত্র শামীম ও বসু বেপারীর পুত্র বাহাদুরের নেতৃত্বে ১০-১২ জনের একটি সংখ্যবদ্ধ সন্ত্রাসী দল তার উপর অতর্কিত হামলা চালায়।

সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে তার মাথায়, হাতে এবং পিঠেসহ শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে রক্তাক্ত যখম করে। এছাড়াও তার সাথে থাকা নগদ ১লক্ষ ৮৭ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এক পর্যায়ে আহতের ডাকচিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসলে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সোলেমান বকাউলকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল নিয়ে আসে।

চাঁদপুর সরকারি হাসপাতলের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতের মাথায় হাতে, হাতে এবং পিঠে ধারালো অস্ত্র দিয়ে জখম করা হয়েছে। ক্ষতস্থানে সেলাই করে আহতকে হাসপাতালে ভর্তি দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

আহত ব্যবসায়ী সোলেমান বকাউলের ছোট ভাই মো. ইউছুফ বকাউল বলেন, আমার ভাই একজন খেটে খাওয়া মানুষ। তিনি সৎভাবে ব্যবসা করে জীবিকানির্বাহ করেন। আজকে ব্যবসার টাকা নিয়ে ফেরার পথে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা চেষ্টা করেছে। তারা আমার ভাইয়ের সাথে থাকা টাকা ও মোবাইল ফোন নিয়ে গেছে। আমরা প্রশাসনের কাছে এই ঘটনায় জড়িত সন্ত্রাসীদের আটক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ