যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচনে জয় লাভ করলেন হাজীগঞ্জের মাসুদ

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ১২, ২০২২ | ৯:০৭
Link Copied Successfully!

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী স্টেট সিনেট নির্বাচনে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার কৃতি সন্তান মাসুদুর রহমান মাসুদ জয় লাভ করেছেন। স্টেট সিনেট নির্বাচনে বিজয়ী ৪ বাংলাদেশীদের একজন মাসুদুর রহমান।

আমেরিকার ক্ষমতাসীন দল ডেমোক্র্যাটিক পার্টি থেকে কানেকটিকাট অঙ্গরাজ্য থেকে স্টেট সিনেট ডিস্ট্রিক্ট-৪ নির্বাচেন মোহাম্মদ মাসুদুর রহমান বিপুল ভোটে জয়ী হয়।

এবারই প্রথম তিনি স্টেট সিনেটের সদস্য হলেন।

বিজ্ঞাপন

মাসুদুর রহমান পাটওয়ারী হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের ৬নং ওয়ার্ড সোনাইমুড়ি গ্রামের পাটওয়ারী বাড়ির মৃত নুরুল হক পাটওয়ারীর সন্তান।

গেল ৮ নভেম্বর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশিরাও ব্যাপকভাবে ব্যালটযুদ্ধে অবতীর্ণ হন। বাংলাদেশি আমেরিকান ভোটারের ৯০ ভাগেরও অধিক হলেন ডেমোক্র্যাট পার্টির সদস্য।

হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ৬নং বড়কুল পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য বিশিষ্ট শিল্পপতি লোকমান হোসেন দুলাল পাটওয়ারীর ছোট ভাই মাসুদুর রহমান পাটওয়ারী।

বিজ্ঞাপন

তার শৈশব কৈশর কাটে গ্রামে। ৪ ভাই ৩ বোনের মধ্যে মাসুদুর রহমান ৩য়। হাজীগঞ্জ সরকারি মডেল পাইটল হাইস্কুল এন্ড কলেজ থেকে এসএসসি এবং কুমিল্লা কর্মাস কলেজ থেকে এইচএসি পাশ করেন। গ্রামের বাড়িতে বহুতল ভবন থাকলে সেখানে কেউ বসবাস করে না। মাঝে-মধ্যে বাড়িতে এসে ঘুরে যায় পরিবারের লোকজন। মাসুদুর রহমান পাটওয়ারী আমেরিকার স্থায়ী নাগরিকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সেখানে পরিবার পরিজন নিয়ে বসবাস করেন।

হাজীগঞ্জে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন তিনি। মাসুদুর রহমান পাটওয়ারী ১৯৯৬ সালের পরবর্তী সময়ে আমেরিকায় পাড়ি জমান। সেখানে কর্মজীবনের পাশাপাশি কানেকটিকাট অঙ্গরাজ্যে ডেমোক্র্যেটিক পার্টির রাজনীতিতে জড়িয়ে পড়েন। আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো-বাইডেনের সাথে মাসুদুর রহমানের ঘনিষ্ট সম্পর্ক রয়েছে।

বাংলাদেশের প্রধামন্ত্রী শেখ হাসিনার সাথে তার সু-সম্পর্ক রয়েছে। একাধিকবার তিনি স্ব-পরিবারে প্রধামন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত করেন। মাসুদুর রহমান সিনেট সদস্য নির্বাচিত হওয়ার পর আরেকটি সু-সংবাদ পাওয়া গেছে। মাসুদুর রহমান পাটওয়ারী ডেমোক্র্যেটিক পার্টি থেকে বাণিজ্য বিষয়ক মন্ত্রী হবার আলোচনা চলছে।

পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ