কচুয়ায় গলায় ফাঁস দিয়ে প্রবাসীর স্ত্রী’র মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ১২, ২০২২ | ১১:১৫
Link Copied Successfully!

কচুয়ায় গলায় ফাঁস দিয়ে শারমিন আক্তার (২৬) নামে প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) দিনগত রাতের কোন একসময়ে এ আত্মহত্যার ঘটনা ঘটে। শারমিন আক্তার উপজেলার গুলবাহার গ্রামের সর্দার বাড়ির ওমান প্রবাসী আবদুস সামাদের স্ত্রী। সে দুই সন্তানের জননী।

শারমিনের শ^শুর বাড়ির লোকজনরা জানান, শারমিন বৃহস্পতিবার দিবাগত রাতে কোন এক সময় ঘর থেকে বের হয়ে যায়। রাত ৩টার দিকে গৃৃহের লোকজনরা জাগ্রত হয়ে শারমিনকে ঘরে দেখতে না পেয়ে, এদিক-ওদিক তাকিয়ে দেখে- ঘরের দরজা খোলা। এরপর গৃহের লোকজন সহ বাড়ির লোকজনরা শারমিনকে খুঁজতে থাকে। এরপর শুক্রবার (১১ নভেম্বর) সকালে স্থানীয় লোকজনরা সর্দার বাড়ি থেকে প্রায় ২শত মিটার দূরে ইউনুছ মিয়ার পুুকুরের উত্তরে পাশে নির্জন বাগানে রেইন্ট্রি গাছের ঢালে ওড়না পেছিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শারমিনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বিজ্ঞাপন

এদিকে শারমিনের আত্মহত্যার সঠিক কারন জানা যায়নি। তবে শারমিন আত্মহত্যা করেছে না তাকে হত্যা করে ঝুঁলিয়ে রাখা হয়েছে এনিয়ে ব্যাপক গুণজন চলছে এলাকাবাসীর মধ্যে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। এব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়া সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ