হাজীগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ৯, ২০২২ | ১:৩৪
Link Copied Successfully!
‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্য চাঁদপুরের হাজীগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার  সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে এ উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়। মেলা উপলক্ষে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র‌্যালি।

টেলিকনফারেন্সে মেলার উদ্বোধন করেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।

প্রধান অতিথি বলেন, ডিজিটাল মেলার উদ্দেশ্য শত রকমের সেবা আছে, যা মানুষ জানেনা তা জানানোই হলো ডিজিটাল মেলার মূখ্য উদ্দেশ্য। এখানে স্বাস্থ্যসেবা, কৃষি, অনলাইনে রেজিস্টেশন, অনলাইনে ব্যাংকিং লেনদেন, মোবাইল ব্যাংকি, ৯৯৯ এর ব্যবহার মূলতঃ এ সেবাগুলো প্রসঙ্গে মানুষকে জানানোই হলো ডিজিটাল উদ্ভাবনী মেলা।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠিত মেলায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাইনুদ্দীন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মেহেদি হাছান মানিক, হাজীগঞ্জ পৌরসভার সিইও মোহাম্মদ ইনামুল হাছান, উপজেলা কৃষি অফিসার দিলরুবা খানম, অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, অফিসার ইনচার্জ তদন্ত মো. নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী রেজওয়ানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, হাজীগঞ্জ মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ, পৌরসভার প্যানেল মেয়র ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর আজাদ মজুমদার, সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, ব্যাংক এশিয়ার ম্যানেজার সঞ্জয় দাস প্রমূখ।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, গণমাধ্যম কর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ডিজিটাল উদ্ভাবনী মেলায় ১৫টি প্যাভিলিয়নে সরকারি বিভিন্ন দপ্তর ও কয়েকটি ব্যাংক, হাজীগঞ্জ থানার কর্মকর্তারা এতে অংশগ্রহণ করে। পরে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এছাড়াও অংশগ্রহণকারী স্টলের মধ্যে উদ্ভাবনী শ্রেষ্ঠদের মধ্যে ১ম, ২য় ও ৩য় ক্যাটাগরিতে বিকেলে পুরস্কার প্রদান করা হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ