ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকে ভাতার টাকা তুলতে গ্রাহকদের গুনতে হয় ২০-৫০ টাকা!

হোসেন বেপারী
আপডেটঃ নভেম্বর ৮, ২০২২ | ২:৪৪
Link Copied Successfully!

বাংলাদেশ সরকারের বিশেষ উদ্যোগ দেশে বিধবা, প্রতিবন্ধী ও বয়স্ক ভাতার ব্যবস্থা। এই টাকার উপরই নির্ভর করে অনেকের ওষুধ ও সংসার। তবে সরকারের দেয়া সেই অর্থ থেকেই যদি লুটেপুটে খায় টাকা প্রদান করার শাখা ব্যাংক গুলো। তাহলে গ্রাহকের হাতে কিছুটা তো কমবেই।

মঙ্গলবার সকালে হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের রায়চোঁ বাজারের ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং শাখায় রেহানা বেগম, সিরাজ, নানু মিয়া, আব্দুস সামাদ, আইয়ুব আলী, আনোয়ারা, ফজিলাতুন্নেছা’সহ সকল গ্রাহকের অভিযোগ প্রত্যেক গ্রাহকের কাছ থেকে নেয়া হচ্ছে ২০টাকা থেকে ৫০ টাকা করে।

গ্রাহকদের দাবী এর আগে ভাতার টাকা তুলতে কোনো টাকা দিতে হয়নি! তাহলে এখন কিসের টাকা নিচ্ছে?

বিজ্ঞাপন

এই বিষয়ে এজেন্ট ব্যাংকের দায়িত্বরত কর্মকর্তা মাহফুজ ও আলমগীর জানান, যারা টাকা তোলে তাদের ওই টাকা থেকে চার্জ কেটে নেয়া হয়।

এই বিষয়ে ব্যাংকের এজেন্ট মালিক সোহেল মুঠোফোনে প্রথমে ভাতার টাকা তুলতে কোনো চার্জ নেয়া হয় না বলে জানালেও পরে তিনি জানান, যাদের ফিঙ্গার মিল পাওয়া যায় না, তাদের একটি অ্যাপসের মাধ্যমে টাকা দেয়া হয়। সেই ৫/৬ জন গ্রাহক থেকে চার্জ কাটা হয়েছে।

তবে এই বিষয়ে ব্যাংক এশিয়ার হাজীগঞ্জ অফিসের ম্যানেজার সঞ্জয় দাস বলেন, ভাতার টাকা তুলতে কোনো প্রকার চার্জ গ্রাহকদের কাছ থেকে কেটে নেয়া যাবে না। শিগগিরই ওই কর্মকর্তার বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ