চেয়ারম্যানের কাছে চাউল চাইতে গিয়ে ঝালমুড়ি বিক্রেতা এখন হাসপাতালে

Default User
মাহফুজ মল্লিক
আপডেটঃ আগস্ট ৫, ২০২০ | ৬:৫৯
Link Copied Successfully!

মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদ উল্লাহ প্রধান এক ঝাল মুড়িওয়ালাকে মারধর করে গুরুতর আহত করেছেন বলে অভিযোগ উঠেছে। ঈদের আগের দিন উপজেলার তিতারভিটা এলাকায় এ ঘটনা ঘটে। আহত ঝালমুড়িওয়ালা এখন হাসপাতালে ব্যথায় কাতরাচ্ছেন।

ঝালমুড়ি বিক্রেতার নাম মানিক মিয়া। তাঁর বাড়ি উপাদী উত্তর ইউনিয়নের উপাদী গ্রামে। তাঁর পিতার নাম তাজুল ইসলাম।


মানিক মিয়া অভিযোগ করেন, গত শুক্রবার দুপুরে তিনি উপজেলার তিতারভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে যান। সেখানে ইউপি চেয়ারম্যান শহিদ উল্লাহ প্রধানের কাছে ভিজিএফের কিছু চাল চাইলে তিনি চাল দিতে অপারগতা প্রকাশ করেন। এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে তাঁর কোমরে বেশ কয়েকটি লাথি মারেন। এতে তিনি মাটিতে পড়ে যান। চেয়ারম্যানের হুমকি-ধামকিতে বিষয়টি চেপে যান এবং কিছুক্ষণ পর বাড়িতে চলে যান।

কোমরের ব্যথা সহ্য করতে না পেরে আজ বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। সেখানে তাঁর কোমরের এক্স-রে করানো হয়। তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে কাতরাচ্ছেন তিনি। আজ দুপুরে বিষয়টি পুলিশকে জানিয়েছেন। থানায় মামলা করতে চান এই ঝালমুড়ি বিক্রেতা।

বিজ্ঞাপন

অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান শহিদ উল্লাহ প্রধান জানান, তিনি ওই ঝালমুড়ি বিক্রেতাকে ভিজিএফের চাল দিয়ে বিদায় করে দিয়েছেন। কোনো প্রকার মারধর করেননি। মারধরের অভিযোগটি ভিত্তিহীন। এটি তাঁর বিরুদ্ধে একটি ষড়যন্ত্র।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা