হাজীগঞ্জে হিন্দু কল্যাণ ও সৎকার সমিতির কার্যকরী কমিটি পূর্ণগঠন

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ৩০, ২০২২ | ৬:৪৭
Link Copied Successfully!

হাজীগঞ্জে হিন্দু কল্যাণ ও সৎকার সমিতি ওরফে হাজীগঞ্জ পৌর মহাশ্মশান
কমপ্লেক্সের সাধারন সভা ও কার্যকরী কমিটি পূর্ণগঠন করা হয়েছে।

রোববার পৌর মহাশ্মশানে অনুষ্ঠিত সভায় সপ্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রোটা. রুহিদাস বনিক।

এ সময় তিনি মন্দির ও শ্মশানের অবকাঠামোগত উন্নয়নের সাথে ধর্মীয় চর্চার প্রতি গুরুত্ব দিতে হবে উল্লেখ করে বক্তব্য রাখেন। বক্তব্য শেষে তিনি শ্মশাণ পরিচালনায় গঠণতন্ত্র প্রণয়নে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠণ করে দেন।

বিজ্ঞাপন

কমিটির আহবায়ক হলেন প্রবীর কুমার সাহা ফটিক, যুগ্ম আহবায়ক সঞ্জয় কর্মকার, সদস্য এ্যাড. সুমন কুমার দেবনাথ রাজু, রাজন সাহা ও সুমন চৌধুরী। প্রয়োজনে কমিটির সদস্য বৃদ্ধি করা যাবে।

দ্বিতীয় সেশনে হাজীগঞ্জ হিন্দু কল্যাণ ও সৎকার সমিতি ওরফে হাজীগঞ্জ পৌর মহাশ্মশানের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই বর্তমান কমিটি বিলুপ্ত করেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রোটা. রুহিদাস। এরপর ত্রি-বার্ষিক কমিটি গঠণের লক্ষ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম প্রস্তাবের আহবান জানান, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি রাধাকান্ত দাস রাজু।

এতে সভাপতি হিসাবে সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি অপন কুমার সাহা এবং সাধারণ সম্পাদক হিসাবে প্রদীপ কুমার সাহার একক নাম প্রস্তাব ও সমর্থন করা হয়। এসময় প্রতিদ্বন্দ্বী কোন প্রার্থীর নাম প্রস্তাব না আসায় অপন কুমার সাহাকে সভাপতি ও প্রদীপ কুমার সাহাকে সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা দেন অনুষ্ঠানের সভাপতি রোটা. রুহিদাস বনিক। এসময় শ্মশান কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এর আগে এদিন সকালে পৌর মহাশ্মশান কমপ্লেক্সে অনুষ্ঠিত মহাশ্মশানের সভাপতি অপন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রোটা. প্রাণকৃষ্ণ সাহা মনা, সহ-সভাপতি সঞ্জয় কর্মকার, প্রবীর কুমার সাহা ফটিক, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি রাধাকান্ত দাস রাজু প্রমুখ।

পৌর মহাশ্মশান কমিটির যুগ্ম সাধারন সম্পাদক রাজান সাহার উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র গীতা থেকে পাঠ করেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক সুজন দাস। এরপর পৌর মহাশ্মশানের আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন সাধারন সম্পাদক স্বপন কুমার সাহা এবং উন্নয়ন বিষয়ক আয়-ব্যয়ের বিস্তারিত তুলে ধরেন সুমন চৌধুরী। এরপর মধ্যাহৃভোজ শেষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বিশ্বজীৎ সাহা, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক শ্যামল সাহাসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং হিন্দু কল্যাণ ও সৎকার সমিতি ওরফে হাজীগঞ্জ পৌর মহাশ্মশানের সদ্য বিদায়ী ও নবগঠিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত