আওয়ামী লীগের ২২ তম জাতীয় সম্মেলনে ১১টি উপ-কমিটি গঠন

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ৩০, ২০২২ | ৪:৫৮
Link Copied Successfully!

বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন উপলক্ষে ১১টি সম্মেলন প্রস্তুতি উপ-কমিটি গঠন করা হয়েছে। ২৪ ডিসেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রোববার ৩০ অক্টোবর ধানমন্ডিস্থ আওয়ামীলীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমন্ডলীর সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সম্মেলন প্রস্তুতি উপ-কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবরা হলেন- অভ্যর্থনা উপ-কমিটির আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিম এবং সদস্য সচিব ডা.দীপু মনি, অর্থ উপ-কমিটির আহ্বায়ক কাজী জাফরউল্লাহ এবং সদস্য-সচিব এইচএন আশিকুর রহমান, ঘোষণাপত্র উপ-কমিটির আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিম এবং সদস্য সচিব আব্দুর রহমান, দপ্তর উপ-কমিটির আহ্বায়ক অনুপম সেন এবং সদস্য সচিব ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, গঠনতন্ত্র উপ-কমিটির আহ্বায়ক ড.আবদুর রাজ্জাক এবং সদস্য সচিব ড.সেলিম মাহমুদ, প্রচার ও প্রকাশনা উপ-কমিটির আহ্বায়ক মো.শাহাবুদ্দিন চুপ্পু এবং সদস্য সচিব ড.আবদুস সোবহান গোলাপ,  স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-কমিটির আহ্বায়ক আবুল হাসনাত আব্দুল্লাহ এবং সদস্য সচিব    আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম।

বিজ্ঞাপন

এছাড়া মঞ্চ ও সাজসজ্জা উপ-কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এবং সদস্য সচিব মির্জা আজম, সাংস্কৃতিক উপ-কমিটির আহ্বায়ক আতাউর রহমান এবং সদস্য সচিব অসীম কুমার উকিল,খাদ্য উপ-কমিটির আহ্বায়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এবং সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল ইসলাম,স্বাস্থ্য উপ-কমিটির আহ্বায়ক ডা.মোস্তফা জালাল মহিউদ্দিন এবং সদস্য সচিব ডা.রোকেয়া সুলতানা।

এর আগে শুক্রবার ২৮ অক্টোবর বিকালে দলটির কার্যনির্বাহী কমিটির সভায় জাতীয় কাউন্সিলের তারিখ নির্ধারণ করা হয়। তারিখ নির্ধারণের পর দ্রুত সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনের নির্দেশ দিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন,‘২২তম জাতীয় সম্মেলনের আনুষ্ঠানিকতায় বর্তমান বৈশ্বিক সংকটের কারণে ব্যয় কমাতে হবে। খরচ কমানোর জন্য আয়োজনটাও হবে সাদামাটা।’

জানা গেছে, এবার একদিনে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। দিনব্যাপি এ সম্মেলনে সকালে উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হবে। বিকেলে কাউন্সিল অধিবেশন হবে। এরপর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।

বিজ্ঞাপন

১৯৪৯ সালের ২৩ জুন রাজধানীর রোজ গার্ডেনে দেশের প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের জন্ম। ঐতিহ্যবাহী এই দলটির বয়স ৭৩ বছর। এ পর্যস্ত দলটির ২১টি জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ ২০১৯ সালের ২০ ও ২১ ডিসেম্বর দলটির ২১তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়।

 

Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত