কচুয়ায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

শান্তু ধর, কচুয়া প্রতিনিধি
আপডেটঃ অক্টোবর ২৯, ২০২২ | ৮:১৯
Link Copied Successfully!

কচুয়ায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কচুয়া থানা পুলিশের আয়োজনে শনিবার কচুয়া থানা প্রাঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সকালে থানা থেকে র‍্যালি বের হয়ে কচুয়া ধান বাজার হয়ে ডাকবাংলো ঘুরে পুনরায় থানায় এসে আলোচনা সভায় মিলিত হয় এবং আলোচনা শেষে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

উপ-পুলিশ পরিদর্শক(এসআই) দেলোয়ার হোসেন রাজীবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার(কচুয়া সার্কেল) আবুল কালাম চৌধুরী।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক একেএম আব্দুল মোতালেব, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, কমিউনিটি পুলিশিং কমিটি কচুয়া শাখার সভাপতি আব্দুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক প্রাণধন দেব,অর্থ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন সিকদার।আরো বক্তব্য প্রদান করেন ৬নং কচুয়া উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন,৯নং ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম সওদাগর,১১নং ইউনিয়নের চেয়ারম্যান আমির হোসেন, ১২নং ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মাওলা রেজা, কচুয়া বাজার কমিটির সভাপতি জাকির হোসেন বাটা, ১১নং ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সহিদউল্লাহ, ৯নং ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক আবুবক্কর ও ফয়সাল প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পুলিশই জনতা জনতাই পুলিশ।কমিউনিটি পুলিশিং কমিটির কাজ হচ্ছে সর্বত্র শান্তি শৃঙ্খলা সৃষ্টি করা।এই শান্তি শৃঙ্খলা সৃষ্টির জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।সবাই যদি এগিয়ে আসে তাহলে সমাজ থেকে মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ ও কিশোরগ্যাংয়ের দৌরাত্ম্য রোধ করা সম্ভব হবে।আপনারা কচুয়া থানার অফিসার ইনচার্জকে তথ্য দেওয়ার পাশা পাশি আমাকেও তথ্য দিয়ে সহযোগিতা করবেন।আমি সর্বদা আপনাদের সেবা দিয়ে যাবো।উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইব্রাহিম খলিল।
ছবিঃ কচুয়া কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভায় বক্তব্য রাখছেন অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইব্রাহিম খলিল।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত