হাজীগঞ্জে যুবদলের একাংশের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হোসেন বেপারী
আপডেটঃ অক্টোবর ২৭, ২০২২ | ৬:৫৯
Link Copied Successfully!

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী’তে দোয়া, আলোচনা সভা ও কেক কেটেছে হাজীগঞ্জ উপজেলা যুবদলের একাংশ।

বৃহস্পতিবার বিকেলে হাজীগঞ্জ পূর্ব বাজারের ভূঁইয়া প্লাজায় হাজীগঞ্জ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক মো. আবু রায়হান সোহেলের সভাপতিত্বে ও যুগ্ন-আহবায়ক মো. শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোল্লা মাহমুদ হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আকবর হোসেন মৃর্ধা, বিএনপি নেতা মো. জাকির হোসেন মুন্সী, মনির হোসেন গাজী, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি মো. আবুল বাশার চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক মো. জিসান আহমেদ সিদ্দিকী, পৌর যুবদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক মো. ইয়াছিন আরাফাত অনিক প্রমুখ।

বিজ্ঞাপন

আলোচনা সভা শেষে কেক কেটে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন পরে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে ওই সময় হাজীগঞ্জ পৌর, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

বিজ্ঞাপন

Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর