
হাজীগঞ্জে আইন শৃংখলা সমন্বয় সভা অনুষ্ঠিত
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মানব প্রচার প্রতিরোধ সংক্রান্ত ও সন্ত্রাস এ নাশকতা প্রতিরোধ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম তানজীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন হাজীগঞ্জ থানা তদন্ত ওসি মোহাম্মদ নজরুল ইসলাম , হাজীগঞ্জ পৌরসভা সিইউ মোঃ এনামুল হাছান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু সাঈদ চৌধুরী, হাজিগঞ্জ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার স্টেশন অফিসার মোহাম্মদ শাহজাদ উল করিম জোয়াদ্দার, উপজেলা আনসার কর্মকর্তা রাজিয়া বেগম, মৎস্য কর্মকর্তা হানিফ মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহের।
সভায় আরো বক্তব্য রাখেন, ১নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাদী মিয়া, ২নং বাকিলা ইউনিয়ন যুবলীগের চেয়ারম্যান মিজানুর রহমান, ৩নং কালচৌঁ ইউনিয়নের চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া, ৪নং কালচৌঁ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন, ৫নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন, ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান মুজিব, ৭নং পশ্চিম বড়কুল ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন হেলাল, ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুর রহমান বেলাল, ১০নং গন্ধর্ব্যপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু, খোরশেদ আলম বকাউল ও হাজীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল। অনুষ্ঠানে ওই সময় উপজেলা কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।








