পাউবো’র কর্মকর্তাদের উদাসীনতায় মতলব উত্তরে কোটি টাকার জমি দখল

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ২৩, ২০২২ | ৬:৪০
Link Copied Successfully!
মতলব উত্তর উপজেলার মেঘনা-ধনাগোদা আঞ্চলিক মহাসড়ক লাগোয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রায় কোটি টাকা মূল্যের জায়গা দখল করেছে স্থানীয় প্রভাবশালীরা।
উপজেলার জনতা বাজার তৎসংলগ্ন এলাকায় পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তিতে একের পর এক অবৈধ ভাবে দখল করে স্থায়ী বাণিজ্যিক  ভবণ নির্মাণ করছেন স্থানীয় চিহ্নিত প্রভাবশালী দখলবাজরা। ধনাগোদা নদীর তীরে বন্যানিয়ন্ত্রণ বাঁধের সম্পত্তি দখল করে এসব স্থাপনা নির্মাণ করা হলেও নিরব রয়েছেন পাউবো’র কর্মকর্তারা। এতে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মাঝে।
চলতি বছরের ২৬ মে পাউবো চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের নেতৃত্বে অবৈধ স্থাপনা ঘুড়িয়ে দিয়ে পাউবো নিজস্ব জমি বুঝে নেয়। কিন্তু মাস তিনেক যাবৎ থেকে স্থানীয় দখলবাজরা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। পাউবো’র রহস্যজনক ভূমিকায় তারা এ কাজ চালিয়ে যাচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ তুলেছেন।
স্থানীয়রা জানায়, ইউপি সদস্য অলিউল্ল্যাহ দেওয়ানের নেতৃত্বে একটি চক্র পাউবোর মূল্যবান জমিটি দখলে নিয়েছে।
পাউবো’র জায়গায় অস্থায়ীভাবে বসবাসকারী একাধিক ব্যক্তি দীর্ঘদিন ধরে আমরা পাউবো’র জায়গায় অস্থায়ী ঘর নির্মাণ করে বসবাস করে আসছি। তবে পাউবো’র জায়গায় স্থায়ী অবকাঠামো নির্মাণের সাহস পাইনি। কিন্তু ইদানিং অলিউল্ল্যাহ দেওয়ান, আ: রব মিজি, হুমায়ুন মোল্লা সহ আরও কয়েকজন রাতারাতি পাউবো’র জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করেছেন। পাউবো কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নিতে পারছে না।
এমনও অভিযোগ রয়েছে পাউবো’র সম্পত্তিতে গড়ে তুলেছেন একাধিক দোকান কোটা প্রতিটি দোকান স্থায়ীভাবে বিক্রি করেছেন ১০-১৫ লাখ টাকা করে।
মতলব উত্তর সহকারী কমিশনার (ভূমি) হেদায়েত উল্ল্যাহ জানান, সরকারি জমি দখলের বিষয়টি আমি শুনেছি। তবে এটি পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন জমি। জবর দখলের ব্যাপারে তারা ব্যবস্থা নেবে।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, জমি দখলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর