
চাঁদপুরে নয়টি নৌকাসহ ৪১ জেলে গ্রেফতার
Link Copied Successfully!

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মা- ইলিশ ধরার অপরাধে গত ২৪ ঘণ্টার অভিযানে ৪১ জেলেকে আটক করা হয়েছে। ১৯ জেলের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের ও ১৯ জেলেকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দিয়ে জেল হাজতে পাঠানো হয়। বাকী তিন জন অপ্রাপ্ত বয়স হওয়ার পরিবারের কাছে তুলে দেয় নৌ-পুলিশ।
চাঁদপুর নৌ-পুলিশের অফিসার ইনচার্জ কামরুজ্জামানের নেতৃত্বে অভয়াশ্রম এলাকার পদ্মা – মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়।
তিনি জানান, অভিযানের সময় নয়টি নৌকা ও ১৫১ কেজি ইলিশ জব্দ করা হয়। এছাড়া ১ কোটি ৪৮ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে দেয়া হয়। পরে ইলিশ মাছ মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।








