
শেখ রাসেল দিবসে রান্ধুনীমূড়া উচ্চ বিদ্যালয়ে আনন্দ র্যালি
Link Copied Successfully!

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ সন্তান শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে আনন্দ র্যালি, আলোচনা সভা, রচনা-চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে রান্ধুনীমূড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা ব্যানার হাতে এক বিশাল আনন্দ র্যালি করেন।
এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ সন্তান শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।
অনুষ্ঠানে ওই সময় রান্ধুনীমূড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ড থেকে রেহাই পায়নি সেদিনের নিষ্পাপ শিশু রাসেলও।








