আওয়ামীলীগের প্রার্থী ছাড়াই চাঁদপুরে শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ১৭, ২০২২ | ১২:২৪
Link Copied Successfully!

চাঁদপুরের আট উপজেলায় আটটি ভোট কেন্দ্রে চলছে জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। প্রত্যেক উপজেলা পরিষদের সভা কক্ষে ২টি বুথে গ্রহণ করা হচ্ছে ভোট। সকাল ৯টা থেকে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ শুরু হয়। যা চলবে দুপুর দুইটা পর্যন্ত। চেয়ারম্যান পদে দুই প্রার্থী’সহ ওয়ার্ড সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে লড়ছেন একাধিক প্রার্থী।

চাঁদপুর জেলার ৮ উপজেলায় মোট ভোটার ১২’শ ৬৯ জন। এখানে জেলা পরিষদের চেয়ারম্যান পদে মোবাইল প্রতীক নিয়ে লড়াছেন ওচমান গণি পাটোয়ারী ও আনারস প্রতীক নিয়ে লড়ছেন মো. জাকির হোসেন প্রধানীয়া। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইউছুফ গাজী আইনী জটিলতায় নির্বাচন থেকে সটকে যায়।

এই নির্বাচনের ভোটাররা হলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর, নারী কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা।

বিজ্ঞাপন

জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল হোসেনের দেয়া তথ্য মতে, ১ নং ওয়ার্ড চাঁদপুর সদর উপজেলায় পুরুষ ভোটার ১৫৮ জন, মহিলা ভোটার ৪৮ জন;সহ মোট ভোটার ২০৬ জন। ২ নং ওয়ার্ড হাইমচর উপজেলায় পুরুষ ভোটার ৬১ জন, মহিলা ভোটার ১৯ জন’সহ মোট ভোটার ৮০ জন। ৩ নং ওয়ার্ড ফরিদগঞ্জ উপজেলায় পুরুষ ভোটার ১৬২ জন, মহিলা ভোটার ৪৯ জন’সহ মোট ভোটার ২১১ জন। ৪ নং ওয়ার্ড মতলব দক্ষিণ উপজেলায় পুরুষ ভোটার ৬৮ জন, মহিলা ভোটার ২২ জন’সহ মোট ভোটার ৯০ জন। ৫ নং ওয়ার্ড মতলব উত্তর উপজেলায় পুরুষ ভোটার ১৪১ জন, মহিলা ভোটার ৪৩ জন’সহ মোট ভোটার ১৮৪ জন। ৬নং ওয়ার্ড কচুয়া উপজেলায় পুরুষ ভোটার ১৩১ জন, মহিলা ভোটার ৪১ জন’সহ মোট ভোটার ১৭২ জন। ৭নং ওয়ার্ড হাজীগঞ্জ উপজেলায় পুরুষ ভোটার ১৩৫ জন, মহিলা ভোটার ৪১ জন’সহ মোট ভোটার ১৭৬ জন ও ৮নং ওয়ার্ড শাহরাস্তি উপজেলায় পুরুষ ভোটার ১১৪ জন, মহিলা ভোটার ৩৬ জন’সহ মোট ভোটার রয়েছে ১৫০ জন।

জেলার প্রতিটি উপজেলায় তিন স্তরের নিরাপত্তার মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।
পপুলার বিডিনিউজ, চাঁদপুর

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর