হাজীগঞ্জে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ: বৃদ্ধ খলিল গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ১০, ২০২২ | ৫:২৪
Link Copied Successfully!

হাজীগঞ্জে প্রথম শ্রেণি ও তৃতীয় শ্রেণিতে পড়ুয়া দুই শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে বৃদ্ধ খলিলুর রহমান (৪৯) এর বিরুদ্ধে। এ ঘটনায় রবিবার রাতে থানায় দুইটি পৃথক মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। যার মামলা নং ৯ ও ১০।

ভূক্তভোগি পরিবারের সদস্যরা জানান, ধর্ষণের শিকার দুই শিশু কালোচৌঁ দক্ষিণ ইউনিয়নের কালোচৌঁ গ্রামের সেকান্দার আলী বাড়ীর স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণি ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

বিদ্যালয় বন্ধ থাকায় শিশুরা বাড়ীতেই ছিল। এ সুযোগে বাড়ীর বৃদ্ধ মো.খলিলুর রহমান পহেলা অক্টোবর তৃতীয় শ্রেণিতে পড়ুয়া আট বছর বয়সি শিশুকে স্থানীয় কবর স্থানে ভয়ভীতি প্রদর্শন করে ধর্ষণ করে।

বিজ্ঞাপন

এরপর ৭ অক্টোবর একই বাড়ির প্রথম শ্রেণিতে পড়ুয়া সাত বছর বয়সি শিশুকে বাড়ীর পাশের বাগানের ঝোঁপে নিয়ে মুখ চেপে ধরে ভয়ভীতি প্রদর্শন করে ধর্ষণ করে।

ঘটনাটি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানানো হয়। পরে চেয়ারম্যানের পরামর্শে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করলে পুলিশ আসামীকে আটক করে।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, হাজীগঞ্জ থানায় দুই নির্যাতিত শিশুর মা মামলা দায়ের করেছে। শিশুদের মেডিকেল রিপোর্টের জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর