মোহনপুর পর্যটন কেন্দ্রে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সুমন আহমেদ
আপডেটঃ অক্টোবর ৮, ২০২২ | ১:৪০
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর পাড়ে মোহনপুর পর্যটন কেন্দ্রে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে আবির আহাম্মেদ (১২) নামে শিশুর মৃত্যু হয়েছে। একই সময় ঘুরতে আসা আরো দুই শিশু পানিতে তলিয়ে গেলেও তাদের উদ্ধার করে স্থানীয় লোকজন।

শুক্রবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। সংবাদ পেয়ে রাত সাড়ে ৭টার দিকে চাঁদপুর নৌ ফায়ার স্টেশন এর ডুবুরি রাজিব হোসেন ও সহকর্মীরা আবির আহাম্মেদ এর মৃতদেহ উদ্ধার করেন। আবির চাঁদপুর শহরের প্রফেসার পাড়া এলাকার মো. সুমন মিয়ার ছেলে।

শনিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় বিষয়টি নিশ্চিত করেন মতল উত্তর উপজেলার মোহনপুর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান।

বিজ্ঞাপন

তিনি বলেন, বিকেলে অনেক লোকজন ঘুরতে আসে মোহনপুর পর্যটন কেন্দ্রে। পর্যটন কেন্দ্রের পাশেই মেঘনা নদীতে সাঁতার দেয়ার জন্য একটি জোন তৈরী করেছে কর্তৃপক্ষ। সেখানে অনেক শিশু-কিশোর পানিতে নেমেছে। এর মধ্যে ৩জন পানিতে তলিয়ে যায়। স্থানীয় লোকজন ২ শিশুকে উদ্ধার করলেত পারলেও আবির নামে শিশুকে উদ্ধার করতে পারেনি। পরে চাঁদপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি এসে উদ্ধার করে।

তিনি আরো বলেন, নিহত শিশুর পিতা মো. সুমন মিয়া রাতেই অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এর নিকট ময়না তদন্ত ছাড়া মরদেহ নেয়ার জন্য আবেদন করেন। পরে আমরা পিতা-মাতার নিকট মরদেহ হস্তান্তর করি।

স্থানীয় বাসিন্দারা জানান, গত বছর ঢাকা ডেমরা থেকে পরিবারের সাথে ঘুরতে আসা এক শিশু একই স্থানে ডুবে মৃত্যু হয়। কিন্তু পর্যটন কেন্দ্র কর্তৃপক্ষ এই বিষয়ে কোন সতর্কতা অবলম্বন করেনি। সাঁতার না জানা শিশুদের নামতে দেয়া কোনভাবে ঠিক হচ্ছে না। এখানে এই ধরণের ঘটনা ঘটলে গনমাধ্যমকেও জানানো হয় না।

বিজ্ঞাপন

চাঁদপুর নৌ ফায়ার স্টেশনের ফায়ার পাইটার নুর মোহাম্মদ ভুঁইয়া জানান, নিহত শিশুর মা কোহিনুর আক্তার ৩ সন্তানকে নিয়ে মোহনপুর পর্যটন কেন্দ্রে ঘুরতে যান। এর মধ্যে আবির পানিতে সাঁতার কাটতে গিয়ে আনুমানিক বিকাল ৩টা ২০ মিনিটের দিকে নিখোঁজ হয়। সংবাদ পেয়ে আমরা সন্ধ্যায় ঘটনাস্থলে উপস্থিত হই। সাড়ে ৭টার দিকে আবিরকে উদ্ধার করা সম্ভব হয়। পরে মোহনপুর পুলিশ ফাঁড়িতে শিশুর মরদেহ হস্তান্তর করে চলে আসি।

এই বিষয়ে বক্তব্যের জন্য মোহনপুর পর্যটন লিমিটেড এর মালিক পক্ষ কাজী মিজানুর রহমান এর ব্যাক্তিগত মোবাইল ফোনে কল দেয়া হয়। তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, মোহনপুর পর্যটন কেন্দ্রে পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে এমন কোন তথ্যই আমার কাছে নেই, আমাকে কেউ জানায়নি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত