রেলগেটে কুকুরের নিয়ম মানার ছবি ভাইরাল

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ৪, ২০২২ | ৬:৩৩
Link Copied Successfully!

নাটোরে একটি কুকুরের নিয়ম মানার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সোমবার (৩ অক্টোবর) বিকেল ৩টা ৪৭ মিনিটে শহরের স্টেশন এলাকার রেলগেট থেকে ছবিটি তোলা হয়।

প্রত্যক্ষদর্শী নূরুল ইসলাম নূরু জানান, নাটোর রেলওয়ে স্টেশন প্লাটফর্মে রাজশাহী থেকে এসে থামে উত্তরা ট্রেন। এরপর প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী অপর একটি ট্রেন রেলস্টেশন ছেড়ে যাবার অপেক্ষায় থাকে। এই কারণে প্রায় ১০ মিনিট রেলগেট বন্ধ থাকে। এই সময় আইন মেনে লোকজনের সাথে চুপচাপ দাঁড়িয়ে থাকে একটি কুকুর। কুকুরটিকে এভাবে নিয়ম মানতে দেখে তিনি বেশ কয়েকটি ছবি তোলেন। ট্রেন রেলগেট অতিক্রম করার পর গেটম্যান বার তুলে দিলে কুকুরটি বাম দিক দিয়ে রেল লাইন পার হয়ে চলে যায়।

নূরুল ইসলাম নিজের ফেসবুক আইডিতে ওই ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, আজকে দেখলাম প্রায় ১০ মিনিট সময় নাটোর রেল ক্রসিং বন্ধ থাকায় একটি কুকুর আইন মেনে দাঁড়িয়ে আছে, ট্রেন পার হওয়ার পর নিজ গতিতে চলে গেল, যা আমরা মানতে পারি না। এরপর থেকেই নিয়ম মানার জন্য কুকুরটি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের প্রশংসায় ভাসছেন।

বিজ্ঞাপন

সূত্র: যমুনা টিভি
H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন