শাহরাস্তিতে তিন প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ১২, ২০২২ | ১২:৫৫
Link Copied Successfully!

শাহরাস্তিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রক্রিয়াকরণের দায়ে এবং ওজনে কারচুপি সহ নানা অনিয়মের অভিযোগে ৩টি প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার।

রোববার উপজেলার ঠাকুরবাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে বাজার তদারকির এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।

ভোক্তা অধিকারের দেয়া তথ্য মতে, ভোক্তা সাধারণের অধিকার নিশ্চিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে শাহরাস্তি উপজেলার ঠাকুরবাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

এসময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রক্রিয়াকরণের দায়ে  এবং ওজনে কারচুপির দায়ে শাহরাস্তি প্রসিদ্ধ খাবার হোটেল ‘আমানিয়া হোটেল কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও মূল্য তালিকা না থাকায় ঠাকুর বাজারের

পাটওয়ারী ষ্টোরকে ১০ হাজার টাকা এবং সোনালী টা হাউজে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

মোট ৩টি প্রতিষ্ঠানে ৩২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। অভিযান পরিচালনাকালে শাহরাস্তি থানা পুলিশের একটি টিম সহায়তা প্রদান করে। এছাড়াও সকল পণ্য ন্যায্য মূল্যে বিক্রি সহ ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হয় এবং ভোক্তার অধিকার সম্পর্কিত লিফলেট বিতরণ করে ভোক্তাদেরকে সচেতন করা হয়েছে। ভোক্তা-অধিকার চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নূর হোসেন রুবেল জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত