গোবিন্দপুর রাস্তার বেহাল দশা

Default User
আনিসুর রহমান সুজন
আপডেটঃ জুলাই ৩০, ২০২০ | ১০:৪৬
Link Copied Successfully!

শুকনো মৌসুম কিংবা বর্ষা, রাস্তার প্রায় এক কিলোমিটার অংশ জুড়ে সারা বছরই থাকে কাদা। কাদা আবৃত থাকা এই রাস্তাটি এখন বর্ষা মৌসুমে আরও ভয়াবহ আকার ধারণ করায় জনদুর্ভোগ বেড়েছে।

ফরিদগঞ্জ উপজেলার ১০ নং গোবিন্দপুর ইউনিয়নের পশ্চিম গোবিন্দপুর ছলেহিয়া মাদ্রাসা থেকে মহিলা মাদ্রাসা পর্যন্ত এই সড়কটির বর্তমান বেহাল দশা যেন দেখার কেউ নেই! অথচ এই সড়ক দিয়ে সহস্রাধিক মানুষ প্রতিদিন আসা যাওয়া করে থাকে।

অন্যদিকে এই গ্রামের কৃষি কাজ থেকে শুরু করে মাছ ও সবজি বিক্রির জন্য বাজারজাত করতে এই রাস্তাটির ওপর নির্ভর করতে হয়।
এদিকে গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোবিন্দপুর মহিলা মাদ্রাসা, ছলেহিয়া মাদ্রাসার ছাত্র ছাত্রীরা প্রতিদিন এই রাস্তা আসা যাওয়া করে থাকে। বর্তমানে বৃষ্টির দরুণ কাদামাটি ভয়াবহ আকার ধারণ করায় রাস্তাটি সম্পূর্ণ চলাচল অনুপোযোগী হয়ে পড়েছে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, জনদুর্ভোগ থেকে মুক্তি পেতে দীর্ঘদিন ধরে এই রাস্তাটি পাকাকরণের দাবি জানিয়ে আসছেন তারা। কিন্তু জনগুরুত্বপূর্ণ এই রাস্তা পাকাকরণের দাবি এখনো পর্যন্ত আলোর মুখ দেখেনি। শুধু দায়সারা আশ্বাসেই সীমাবদ্ধ রয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তা জুড়ে হাঁটু সমান কাদা থাকায় সাধারণ মানুষ চলাচল করতে পারছেন না। রাস্তার আশপাশের ঘরবাড়ির মানুষ অনেকটাই ঘরবন্দী জীবন-যাপন করছেন। বিকল্প রাস্তা না থাকায় এই রাস্তা দিয়ে চলাচল করতে হয়েছে।

এ ব্যাপারে শিক্ষার্থী বলেন, এমনিতেই এখানে সারাবছর কাদা থাকে কিন্তু বর্ষা মৌসুমে এই রাস্তাটি সম্পূর্ণ চলাচল অনুপযোগী হয়ে পরায় এলাকার শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসা যাওয়া করতে পারছেনা। এতে পাঠদান ব্যাহত হচ্ছে।

বিজ্ঞাপন

এলাকা বাসির পক্ষে ইউসুফ কাজী বলেন, রাস্তাটি নিয়ে আমরা বহুবার এলাকার চেয়ারম্যান থেকে শুরু করে সকলের কাছে অাবেদন করলেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাই আজ আমরা নিজ উদ্যোগে এলাকাবাসি সহযোগিতা নিজেরা চলাচলের জন্য বালু দিয়ে কিছু অংশের কাজ সম্পন্ন করেছি । সরকারিভাবে যদি কোন ব্যবস্থা হয় তাহলে আমরা অনেক উপকৃত হব।

ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান বলেন, রাস্তাঘাটের কাজ আমাদের না। এগুলো হলো এমপিদের কাজ। এই কথা বলে এড়িয়ে যায়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা