মতলবে কুকুরের কামড়ে ৩ মহিলাসহ ১৫ জন আক্রান্ত

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ আগস্ট ২৮, ২০২২ | ৭:৫৫
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় কুকুরের কামড়ে একই বাড়ীর ৩ মহিলাসহ ১৫ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (২৭ আগস্ট) দুপুরে ও বিকালে নওগাঁও এবং নাগদা গ্রামে কুকুরের কামরের ঘটনাটি ঘটেছে।

হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার হঠাৎ করে একটি পাগলা কুকুর নওগাঁও গ্রামের তালুকদার বাড়ীতে ইদু তালুকদারের স্ত্রী ঝরনা বেগম,রফিক তালুকদারের স্ত্রী কুলছুমা বেগম ও একই বাড়ীর সীমা আক্তারকে হাতে ও পায়ে কামড় দেয়। বাড়ীর লোকজন লাঠিসোটা নিয়ে এগিয়ে গেলে কুকুরটি দৌড়ে চলে যায়।

বিজ্ঞাপন

পরে ওই ৩ মহিলাকে প্রথমে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক চাঁদপুর২ ২৫০ শয্যাব বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে কুকুরের কামরের ভ্যাকসিন নিয়ে বাড়ীতে চলে যান। এদিকে ওইদিন নাগদা গ্রামের শেখ বাড়ীতে একটি পাগলা কুকুরের কামরে আল আমিন শেখ ও ওই বাড়ীর একটি ছেলে এবং মুন্সী বাড়ীর ৩ জন আক্রান্ত হয়ে চাঁদপুর ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে বাড়ী ফিরেছে।

এদিকে পাগলা কুকুরের কামরের ভয়ে নাগদা ও নওগাঁও গ্রামসহ আশপাশের কয়েকটি গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ব্যপারে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুসরাত জাহান মিথেন বলেন,হাসপাতালে কুকুরের কামরের ভ্যাকসিন না থাকায় আক্তান্ত রোগীদেকে চাঁদপুরে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি