রবিবার  থেকে চাঁদপুরে যানবাহন চলাচল বন্ধ

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মে ১৬, ২০২০ | ১:২৫
Link Copied Successfully!

#পপুলার বিডিনিউজ রিপোর্ট

চাঁদপুর জেলায় রবিবার সকাল থেকে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিক্সাসহ সকল যান্ত্রিক যানবাহন বন্ধ থাকার সিদ্ধান্ত নেয়া হয়েছে। 
শনিবার বিকালে করোনাভাইরাস জনিত পরিস্থিতি মোকাবেলায় চাঁদপুর জেলায় গৃহীত কার্যক্রম তদারকি উপলক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন ত্রাণ সচিব শাহ কামাল।
ওইসময় তিনি বলেন হাজীগঞ্জ, শাহরাস্তি, ফরিদগঞ্জ উপজেলায় ত্রাণ বিতরণে কোন সমন্বয় নেই। এবং অনিয়ম হচ্ছে-এমন তথ্য আছে জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
ছবির এসব যানবাহনও থাকছে বন্ধ।
সচিব বলেন, শাহরাস্তি  উপজেলার করোনা ত্রাণের পরিবহন খরচ ইউপি চেয়ারম্যানরা এখনো পায়নি। শাহরাস্তি ইউএনওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন তিনি।
 সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচএম আহসান উল্লাহ। তিনি জানান, চাঁদপুরে সিএনজি অটোরিক্সা, অটোবাইক ও ব্যাটারিচালিত রিক্সা চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। তাদেরকে ত্রাণ দেয়া হবে।
সভায় উপস্থিত থাকা চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান বলেন, লকডাউন একটু শিথিলতার মধ্যে চলছে বলে এটিকে আরও কড়াকড়ি করার নির্দেশ দেন সচিব স্যার। জেলায় ৩১ মে পর্যন্ত সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিক্সাসহ সকল যান্ত্রিক যানবাহন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাহাবুবুর রহমান, এডিসি রেভেনিউ, সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্যাহ, জেলা পরিষদ চেয়ারম্যান ওসমান গনি পাটোয়ারী, জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল প্রমুখ।
উল্লেখ, চাঁদপুরে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৭ জন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ধনাগোদা নদী কচুরিপানার দখলে,নৌযান চলাচলে দুর্ভোগ শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন আদালতের রায় পেয়েও নিজ জায়গায় থাকতে পারছেন না শাহনাজ ছেংগারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে চাঁদপুরে ফসল ও ইটভাটার ক্ষতি, স্থবির জনজীবন চাঁদপুরে আবারও বাড়ছে হাম আক্রান্ত শিশু, ফ্লোরেই চলছে চিকিৎসা ব্যারিস্টার নিশাত তামান্না ঐতি”র শুভ বিবাহ সম্পন্ন স্কুলব্যাগে ২৮৩৬ পিস ইয়াবাসহ মতলবের হাসিম খান চাঁদপুরে আটক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মতলব উত্তরের প্রবাসীর মৃত্যু