ফায়ার সার্ভিসের ডুবরি দল ও সেনা সদস্যরা উদ্ধার কাজে যোগ দিয়েছে

পদ্মা সেতুতে গাড়ি থামিয়ে নদীতে ঝাঁপ, দৃশ্য ধরা পড়ল ভিডিওতে

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ আগস্ট ১৬, ২০২২ | ৪:১৯
Link Copied Successfully!

পদ্মা সেতু থেকে লাফ দিয়ে নদীতে পড়ে মো. নুরুজ্জামান নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। নিখোঁজ নুরুজ্জামানের বাড়ি ময়মনসিংহের গৌরিপুরের জুড়াইন গ্রামে। তিনি পেশায় একজন গার্মেন্টকর্মী। নারায়ণগঞ্জের কাঁচপুর উর্মি গামেন্টস কর্মরত ছিলেন।

নদীতে লাফ দেওয়ার একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। নিখোঁজ ব্যক্তির সন্ধানে পদ্মা নদীতে নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনা সদস্যরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।
জনা যায়, সোমবার সকাল ১০টার দিকে পদ্মা সেতু দিয়ে বঙ্গবন্ধুর মাজারে যান নিখোঁজ মনিরুজ্জামান ও তার বন্ধু ওমর ফারুক। পরে দুই ঘণ্টারও বেশি সময় ধরে চেষ্টার পর মাজারে ফুল দিতে না পেরে ফিরে আসেন তারা। ঢাকার পথে পদ্মা সেতু অতিক্রম করার একপর্যায়ে বেলা ২টা ৪০ মিনিটের দিকে সেতুর ১০ ও ১১ নম্বর পিলারের কাছে ভাড়া করা গাড়িটি থামিয়ে পদ্মা নদীতে ঝাঁপ দেন নুরুজ্জামান। তার এ ঝাপ দেওয়ার দৃশ্যটি অপর প্রান্ত দিয়ে যাওয়া একটি গাড়িতে থেকে ভিডিও করার সময় ক্যামেরায় ধরা পড়ে। এ ভিডিওটি এরই মধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। পরে সাথে থাকা সহকর্মী ওমর ফারুক ৯৯৯ নম্বরে কল দিলে মাওয়া নৌ-পুলিশ খোঁজাখুঁজি শুরু করে।

ওমর ফারুক জানান, একটি প্রাইভেট কার ভাড়া করে তারা দুই বন্ধু সোমবার সকাল ৭টার দিকে গোলালগঞ্জের টুঙ্গীপাড়ার উদ্দেশে রওনা হন। সেখানে অনেক চেষ্টা করেও তারা ভিড়ের কারণে মাজারে ফুল দিতে পারেননি। এই দুঃখে তারা বন্ধু নুরুজ্জামান সেতুর ওপর থেকে নদীতে আত্মাহত্যার উদ্দেশ্যে ঝাঁপ দেন।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরা ভিডিওটিতে দেখা যায়, পদ্মা সেতু দিয়ে দক্ষিণবঙ্গ যাবার সময় গাড়ির ভেদর থেকে ভিডিও করছিলেন এক যাত্রী। চলন্ত গাড়ি থেকে করা ওই ভিডিওতে ধরা পড়ে, পদ্মা সেতুর ঢাকামুখী একটি গাড়ি সেতুর ১০ ও ১১ নম্বর পিলারের কাছে থেমে রয়েছে। ওই গাড়িতে থাকা এক ব্যক্তি নদীতে ঝাঁপ দিয়ে পড়ে যান।

ইতিমধ্যে ঢাকা থেকে একটি ফায়ার সার্ভিসের ডুবরি দল ও সেনা সদস্যরা উদ্ধার কাজে যোগ দিয়েছে। এখনও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

সূত্র: কালের কণ্ঠ
H/N

বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু