কলাবাগান বাজারের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Default User
আনিছুর রহমান সুজন
আপডেটঃ জুলাই ২৬, ২০২০ | ৭:৫২
Link Copied Successfully!

ফরিদগঞ্জ কলাবাগান বাজারের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কলাবাগান পরিবারের সদস্যরা। রবিবার বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কলাবাগান বাজারের পরিচালক ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান বলেন, ঐতিহ্যবাহী কলাবাগান বাজারের সুনাম ক্ষুন্নের লক্ষ্যে গত ২৪ জুলাই শুক্রবার বিভ্রান্তিকর তথ্য দিয়ে ষড়যন্ত্রমূলকভাবে ব্যবসায়ী জহির এবং সৌরভ কলাবাগান বাজারের কয়েকজন পরিচালককে জড়িয়ে সংবাদ সম্মেলন করেছে। প্রকৃত পক্ষে কলাবাগান বাজারের সকল ব্যবসায়ীগণের সাথে আমাদের সম্পর্ক নিবিড় এবং আত্মিক। লকডাউন উপেক্ষা করে দোকান খোলা, গ্রাহকের সাথে প্রতারণা, গ্রাহকের সাথে অসৎ আচরন, গ্রাহককে মারধর সহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কথা বলতে গেলে এ দু’জন ব্যবসায়ী কলাবাগান বাজারের একাধিক পরিচালকের সাথে বিভিন্ন সময়ে অশোভন আচরণ করেন। এমনকি কখনো কখনো অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন।

শেখ সিটি/ লাকী কূপন

সাম্প্রতিক সময়ে আমরা খোঁজ নিয়ে জেনেছি, বাইরের একটি চক্র এদেরকে দাদনে টাকা দিয়ে আমাদের মার্কেটে ব্যবসা চালাচ্ছেন। ঐ চক্র মার্কেটে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং কলাবাগান বাজার ও পরিবারের সুনামহানির লক্ষ্যে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে।
গত ২১ জুলাই ভাড়া সংক্রান্ত বিষয়ে গ্রামীণ বস্ত্রালয়ের স্বত্তাধিকারী জহিরের সাথে কলাবাগানের ব্যবস্থাপনা পরিচালক ফরিদ আহমেদ রিপনের সাথে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। যা কলাবাগান বাজারের অন্যান্য পরিচালক ও ব্যবসায়ীগণের সমন্বয়ে তাৎক্ষণিকভাবে মিমাংসা হয়। এরপরও জহির বেশ কিছু ভাড়াটে মস্তান নিয়ে মার্কেটের সামনের কয়েকটি দোকান বন্ধ করে দেয়। আমি এ বিষয়ে জানতে চাইলে জহির আমার সাথে রুঢ় আচরন করে। এ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বহিরাগত একটি চক্রের ইন্ধনে থানায় মিথ্যে অভিযোগ, স্মারকলিপি প্রদান এবং সাংবাদিকদের মিথ্যা তথ্য প্রদান করে সংবাদ সম্মেলন করে কলাবাগান বাজার ও কলাবাগান পরিবারের ব্যাপক সুনামহানি করে চলছে। একই সাথে আমরা নিরাপত্তাহীনতায়ও ভুগছি। তাই সাংবাদিকদের মাধ্যমে আমরা নিরাপত্তা ও রাষ্ট্রীয় আইনী সহযোগীতা কামনা করছি।
ইব্রাহীম খান রনির ঈদ শুভেচ্ছা

সংবাদ সম্মেলনে কলাবাগান বাজারের পক্ষে আরো উপস্থিত ছিলেন কলাবাগান বাজারের পরিচালক এবং ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সময় টেলিভিশন ও দৈনিক কালের কন্ঠের স্টাফ রিপোর্টার ফারুক আহমেদ, পরিচালক ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি আমান উল্যা আমান। ফরিদগঞ্জ প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা