সংসার করবেন না স্ত্রী, হতাশায় ঘরে কবর খুঁড়লেন স্বামী

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জুলাই ২৩, ২০২২ | ৫:৫৬
Link Copied Successfully!

সংসার করবেন না স্ত্রী, হতাশায় ঘরে কবর খুঁড়লেন স্বামী
পারিবারিক কলহের জেরে আলাদা থাকছেন স্বামী-স্ত্রী। স্ত্রীকে ঘরে ফেরাতে একাধিকবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন স্বামী জাফর। অবশেষে হতাশায় নিজ ঘরে কবর খুঁড়েছেন তিনি।

এমনই ঘটনা ঘটেছে বরগুনা সদর উপজেলার আয়লা ইউনিয়নের কদমতলা এলাকায়। খবর পেয়ে শুক্রবার (২২ জুলাই) বিকেল ৫টার দিকে গ্রামপুলিশ ও স্থানীয় জনতা কবর খোঁড়া বন্ধ করান।

চাঞ্চল্য এ ঘটনায় আশপাশের গ্রামের মানুষ ওই বাড়িতে ভিড় করছেন।

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে আয়লা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গ্রামপুলিশ সাইফুল ইসলাম জানান, প্রায় এক যুগের সংসার জাফর ও হাজেরার। তাদের দাম্পত্য জীবনে প্রায়ই কলহ হতো। বর্তমানে বিষয়টি নিয়ে ইউনিয়ন পরিষদে সালিশ চলমান। তারা দুজনই এক মাস ধরে আলাদা থাকছেন। স্ত্রীকে ফেরাতে ব্যর্থ হয়ে নিজ ঘরে কবর খুঁড়েছেন জাফর। সংবাদ পেয়ে তিনি দ্রুত ছুটে গিয়ে তাকে কবর খোঁড়া থেকে বিরত রাখেন এবং বিষয়টি পুলিশকে জানান। এ বিষয়ে জাফর গাজী জানান, ১৩ বছর আগে ঢাকায় হাজেরার সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই হাজেরা তার কথার অবাধ্য। পরে বরগুনায় গ্রামে বসবাস শুরু করলেও স্ত্রী শুধরে যাননি। এনিয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা একাধিক সালিশ করলেও হাজেরা তা মানছেন না। সবশেষ ২২ জুন তার সঙ্গে রাগ করে হাজেো তার নিজ চায়ের দোকানে বসবাস শুরু করেন। তাকে দোকান থেকে ঘরে ফেরত আনার একাধিক চেষ্টায় ব্যর্থ হন। তাই হতাশায় নিজের কবর নিজেই খোঁড়েন তিনি।

তবে স্বামী জাফরকে নিয়েও বিস্তর অভিযোগ রয়েছে হাজেরার। তিনি জানান, ১৩ বছর আগে বিয়ের সময় তার সঙ্গে প্রতারণা করেছেন জাফর গাজী। জাফরের আগের স্ত্রীকে তালাক না দিয়েই মিথ্যা তালাকনামা তৈরি করে তা দেখিয়ে বিয়ে করেন তাকে। এসব নিয়ে ঝগড়া ও ঝামেলা শুরু হলে তারা ঢাকা থেকে গ্রামে চলে আসেন।

তিনি বলেন, জাফর গাজী সংসারে অমনোযোগী। এজন্য প্রায়ই ঝগড়া হয়। ২২ জুন তাকে ঘর থেকে বের করে দেন। এরপর থেকে তিনি দোকানের মধ্যে আলাদা থাকা শুরু করেন। জাফরের সঙ্গে ফের সংসার জীবন শুরু করতে কোনোমতেই রাজি নন হাজেরা।

বিজ্ঞাপন

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য কাজি মোখলেচুর রহমান জানান, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে জাফর যাতে কোনো অঘটন না ঘটাতে পারেন সেজন্য ঘর থেকে তাকে কদমতলা বাজারে নিয়ে আসা হয়েছে। পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা পরবর্তী পদক্ষেপ নেবেন।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি আইনগতভাবে দেখা হবে।

সূত্র: জাগো নিউজ
H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ