মতলব উত্তরে জাগ্রত’৯৬ বন্ধুদের মিলন মেলা

Default User
কামরুজ্জামান হারুন
আপডেটঃ জুলাই ১৬, ২০২২ | ৯:২০
Link Copied Successfully!

জাগ্রত’৯৬ ব্যাচ মতলব উত্তরের উদ্যোগে ১৫ জুলাই , শুক্রবার এখলাসপুর বকুল তলায় সকাল থেকে বিকেল পর্যন্ত মতলব ৯৬ ব্যাচের বন্ধুদের জাঁকজমকপূর্ণ এক মিলনমেলা ইঞ্জিনিয়ার আনিছুর রহমানের কোরআন তেলোয়াতের মাধ্যমে এবং মোঃ শফিকুল ইসলাম শিপুর সভাপতিত্বে কার্যক্রম শুরু করা হয়।

এতে মতলবের ৯৬ ব্যাচের প্রায় শতাধিক সহপাঠীরা অংশগ্রহণ করে।

জাগ্রত’৯৬ এর অন্যতম প্রধান উদ্যোক্তা আনিসুর রহমান খান এবং নাসির উদ্দিন সদস্য ফরম জমা গ্রহনের মাধ্যমে সংগঠনের সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়।

বিজ্ঞাপন

তারা বিভিন্ন খেলাধুলা, হাসি-আনন্দ এবং সাঁতার প্রতিযোগিতা মেতে উঠে। জুম্মার নামাজ এবং মধ্যাহ্নভোজের পর নৌ ভ্রমণে সংগঠনের অন্যতম উদ্যোক্তা মোঃ রাসেদ সরকার ও মোঃ রাসেল মাহমুদের যৌথ সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় গঠনতন্ত্র প্রনয়ণ কমিটির পক্ষ থেকে সংগঠনের অন্যতম উদ্যোক্তা মোঃ নাসির উদ্দীন সকলের মতামতের জন্য গঠতন্ত্রের একটি পূর্ণাঙ্গ কপি প্রকাশ করেন।

অনুষ্ঠানের লক্ষ্য, উদ্দেশ্য , গঠনতন্ত্র এবং বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন জাগ্রত ‘৯৬ ব্যাচ মতলব উত্তরের অন্যতম সংগঠক মোঃ আনিসুর রহমান খান, মোঃ নাসির উদ্দীন, মোঃ রাশেদ সরকার, মোঃ আলমগীর হোসেন দীপু, ইঞ্জি: জামাল হোসেন নাহিদ, এ্যাড: ইসমাঈল হোসেন, মোঃ আল মামুন ও মোঃ নজীবুল্লাহ লিংকন, জালাল উদ্দিন ভূঁইয়া, এসএম রাসেল বাবু, নাজমুল হক সুমন, মহসিন মাস্টার, আল মামুন, ফয়সাল আহমেদ সোহেল,ইঞ্জি:আনিছুর রহমান, সমীর চন্দ্র দেবনাথ, মোঃ রহিম দেওয়ান প্রমুখ।

জাগ্রত ‘৯৬ ব্যাচ মতলব উত্তরের বন্ধুদের সুখে-দুঃখে , সেবায়, কল্যানে সারা জীবন পাশে থেকে কাজ করাই হলো সংগঠনের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য। জাগ্ৰত’৯৬ হবে অরাজনৈতিক, অসম্প্রদায়িক ও ধর্ম-নিরপেক্ষ একটি সংগঠন। এ সংগঠনের বন্ধুত্বের মধ্যে কোনো ধরনের মত-পার্থ্ক্য, বৈষম্য থাকবেনা।

বিজ্ঞাপন

উপস্থিত ছিলেন ৯৬ ব্যাচের চাঁদপুর থেকে আগত মোঃ আনোয়ার ইমাদ, মোঃ শামীম, এবং ঢাকা থেকে আগত মোঃ টিপু সুলতান ও মামুন প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতি ইঞ্জি: মোঃ শফিকুল ইসলাম শিপু, অনুষ্ঠান আয়োজনে এখলাছপুর উচ্চ বিদ্যালয়ের যেসকল বন্ধুরা সর্বাত্মক সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে সভার মূলতবি ঘোষনা করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত